read.cash Log in
@abanik111 more from that month

ক্যাপসিকাম চিংড়ি

শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন?? আাশ করি মহান করুণাময় সৃষ্টিকর্তা আশীর্বাদ এ সবাই সুস্থ, সবল আছেন। আমিও আপনাদের আশীর্বাদ, ভালোবাসায় ভালো আছি। আবারো আপনাদের ভালোবাসা, সাপোর্ট সবসময় পাওয়াই হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আশা করি এই রেসিপি টি আপনাদের কাছে প্রিয় একটি রেসিপি হবে মনে করি। আসুন জেনে নিই আজকে রেসিপিটি 👇👇

উপকরণ সমূহ : চিংড়ি ২০০ গ্রাম ( চিংড়ি মাথা পরিস্কার করে ধুয়ে নিন)। কণ ফ্লাওয়ার পরিমাণ মতো। ক্যাপসিকাম ১ টি। পেয়াজ টুকুরো করা ১ টি। আদা কুচানো আধা চা চামচ। রসুন বাটা আধা চা চামচ। কাচা মরিচ বাটা আধা চা চামচ। টমটো কেচাপ আধা চা চামচ। সস আধা চা চামচ। সাদা ভিনেগার আধা চা চামচ। আদা ও রসুনবাটা ১ চা চামচ। গাজর কুচি ১ টি। তেল পরিমাণ মতো। লবণ পরিমাণ মতে। চিনি অল্প। পেয়াজ পাতা কুচি সাজানো জন্য। প্রণালী: কণ ফ্লাওয়ার ও ডিম মিশিয়ে মসূণ ব্যাটার তৈরি করুন।এর ভেতর আদা রসুন বাটা লবণ মেশান। এই মিশ্রণটি ভিতরে চিংড়ি দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখুন। এক ঘন্টা পর ম্যারিনেট করা চিংড়ি গুলো গরম তেলে ভেজে তুলে রাখুন।

এবার অন্য একটি কড়াইতে ২ চা চামচ তেল দিন। তেল গরম হলে পেয়াজ টুকরো ক্যাপসিকাম দিয়ে দিন। একটু নাড়াচাড়া করার পর ওখানে গাজর কুচি,আদা কুচি রসুন কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর কাচা মরিচ দিয়ে কষিয়ে নিয়ে সস দিয়ে দিন।

এরপর ভাজা করা চিংড়ি মাছ গুলো ওখানে ঢেলে দিন এবং ভালোকরে মিশান। চিংড়ী সাথে ভালোকরে সব মিশিয়ে নিয়ে সাদা ভিনেগার দিয়ে দিন। এরপর একটু নেড়েচেড়ে দিন। ★এরপর আপনি সাভিং ডিশে আপনার মতো করে গরম গরম পরিবেশন করুন ★ আশা করি রেসিপিটি সবাই ভালো লেগেছে। **লাইক, কমেন্ট,সাবক্রাইব করে পাশে থাকুন।** সবাইকে ধন্যোবাদ নিরাপদে থাকুন সবাই

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.