জীবন
ভালো থাকার জন্যে একটা বিপরীত লিঙ্গের মানুষের কেয়ার আজকাল খুব দরকার। এছাড়া কেন যেন চলে না।কাওকে না কাওকে লাগবে আমাদের । আমরা মন খারাপ নামক খুব বাজে একটা রোগে আক্রান্ত। কারণেঅকারণে মন খারাপ হয় আমাদের আজকাল। মাঝেমাঝে মনে হয় সারাদিন আমরা মন খারাপের কারণ খুজে বেড়াচ্ছি। আর একটা পেলেই ব্যস হল, আবেগের বিরিয়ানি রান্না করে ফেলছি। আর নেট তো আছেই! কিছুক্ষণ এইখানে সময় দিলে কেউ না কেউ তো জিজ্ঞেস করবে "কেমন আছি "। করেছে জিজ্ঞেস!! ওমনি শুরু। আরে কত কথা, কত ভালোবাসারে এই উড়ে এসে জুড়ে বসা মানুষগুলোর। ভালো লাগে।লাগবে না কেন বলেন? ভালোবাসা পেতে কার না ভালো লাগে! আজকাল খুব সস্তায় ভালোবাসা, সহানুভূতি পাওয়া যায়। আপনার কষ্টগুলোকে নিজের করে নিতে মানুষের অভাব হবে না এখন। বসে আছে সবাই নীল বাতি জ্বালিয়ে। একটু সুযোগ দিলেই হবে তাও অনেক সময় লাগে না ওরাই করে নেবে। আমি বুঝি না ব্যাপারগুলো ভালো না খারাপ!! ভালো থাকার জন্যে তো আশেপাশের কুত্তা বিলাই যথেষ্ট। নিজের ইচ্ছা হলেই তো হয়ে যায়, টেকাই কে? আপনি খনিকের জন্যে ভালো থাকতে গিয়ে, নতুন কিছু করতে গিয়ে পুরনো কিছুকে কষ্ট দিয়ে দিলেন নাকি খেয়াল করিয়েন একটু।ভালো থাকতে গিয়ে কাওকে হারিয়ে ফেললেন নাকি একটু খেয়াল করিয়েন। হয়তো পুরনো জিনিসটি দিয়েই হয়ে যেত কিন্তু আপনার এলোমেলো জীবন আর উচ্চাশা এর জন্যে হয় নি। আমার এক বড়ভাই এর ব্রেকাপ হয়েছে শুনে খুব অবাক হলাম আজ! ভালোই চলছিল সবকিছু ঠিকঠাক। ছেলে ভালো জব করে, মেয়ে ছেলের জন্যে পাগল ছিল, নিজে দেখছি। কিন্তু দূরত্ব ভালো লাগছে না আর মেয়ের। চোখের আড়াল তো নাকি মনের আড়াল। আসলে ব্যাপার কিছু না ওই সস্তা ভালোবাসা!! মন ভালো নেই, একা একা লাগছে। নীল বাতি নীল কাওকে খুঁজে নিয়েছে। একটু খেয়াল করে দেখুন পুরনো ওই মানুষটাই এক সময় আপনার সবকিছু ছিল। আপনার মন খারাপের দিনরাত্রি জুড়ে ঘুরে বেড়াতো। আপনার জন্যে কত কি না করতো! আপনি সব এত সহজে ভুলে গেলেন কেমনে? কারণ থাকে অনেক সময় কিন্তু কিছু কিছু ব্যাপার মাথায় আশে না আমার। ভালো থাকার জন্যে কাওকে ধরা কাওকে ছাড়া ব্যাপার গুলো খুব অদ্ভুত।আপনার জীবনের সবখানে একজনের বিচরণ নয়। এক এক জায়গায় একেকজন। আমরা গুলিয়ে ফেলি এইখানেই। আপনার জীবনের খারাপ সময়টাতে আপনার যে বন্ধুটি ছিল সবসময় তাকে পাশে রাখার চেষ্টা করুন। আপনার ভালো সময়ে থাকতে না পারলে তার ততটা খারাপ লাগবে না যতটা খারাপ লাগবে আপনার কষ্টের সময়ে থাকতে না পেরে। আপনার সবকিছু সবাই জানতে পারে না। সবাই জানলে আপনিও কাওরে চিনলেন না আপনাকেও কেউ চিনলো না।আপনার কাছের মানুষগুলোর এইটা পছন্দ নাও হতে পারে। ছোট বেলার কথা মনে আছে? স্কুলে পড়তেন যখন? আপনার সবচেয়ে ভালো বন্ধুটিকে আর কারো সাথে কল্পনা করতে পারতেন? পারতেন না। বন্ধুত্ব কিংবা সম্পর্ক হুট করে নষ্ট হয় না।বড় হতে হতে আমরা নানা রঙ দিয়ে নিজ হাতে নষ্ট করে ফেলি সব। দিন শেষে তাই একা লাগে আপনার।তাই এরা ওরা আপনাকে সস্তা ভালোবাসা বিলাবে নিজেদের স্বার্থে। আপনি চর্কির মধ্যে পড়ে যাবেন আর ঘুরতেই থাকবেন। কাওকে আপনার জীবনে প্রবেশের অধিকার দেয়ার আগে চিন্তা করে দিন। কেড়ে নেয়ার আগেও চিন্তা করে নিন। কাল বাদে পরশু আকাশ পরিষ্কার হতে শুরু করবে। ঝলমলে রোঁদ উঠবে। এই কদিন খুব গর্জেছে আকাশ। আকাশের মতো জীবনটাও গর্জে পরিষ্কার হয়ে গেলে ভালোই হত।
No comments yet