read.cash Log in
@Zesan110 more from that month

জীবন

রাগ ঝাড়ার জন্যেও কাউকে লাগে,কিছু একটা লাগে। মা বাবা থেকে দূরে থাকলে, গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড না থাকলে তাই হতাশা ভর করে শরীরে। বন্ধুর উপরতো আর সবসময় রাগ ঝাড়া যায় না কারণ ব্যাচেলরদের বন্ধু থাকে না। ব্যাচেলরদের বন্ধুত্ব বলতে কিছু নাই যা আছে তা হল ব্যবসা, পিউর বিজনেস। এখানে বন্ধুত্ব গড়ে উঠে একটা basic need এর উপর। ছোট বেলার মত এখানে কোন সরলতা নেই এখানে আছে সুনিপুণ অভিনয়। ছোটবেলার মতো এখানে জীবনের মানে আনন্দ না, এখানে জীবনের মানে হল বেচে থাকা। বড় হতে হতে বন্ধুত্ব এর মানে পাল্টাতে থাকে। নিতান্ত প্রয়োজনে এইখানে বন্ধুত্ব গড়ে ওঠে৷ ওই basic need টা যত দিন মিলে ততদিন। আমি বন্ধুত্ব কে ছোট করছি না। বন্ধুত্ব অনেক বড় ব্যাপার সাথে আল্লাহ তালার রহমত। এটির মহত্ত্ব অনেকে বুঝে না বলে, স্বার্থপর হয়ে যায় বলে হয়তো বন্ধু হয়ে পাশে সবাই থাকে না। তবুও কিছু বন্ধুত্ব চিরদিনের ♥ বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড এর ভালোবাসার দরকার হয় মা বাবার পরিপুরক হিসাবে, জৈবনিক চাহিদা হিসাবে। জীবনটা রাতের অন্ধকারে অনেক স্বার্থপর। বৃষ্টি ভেজা ল্যাম্পপোস্ট এর হলুদ সোডিয়াম বাতির দিকে তাকিয়ে ভাবি.... " আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের মগজ তত বড় হতে থাকে ঠিকি কিন্তু মানসিকতা ততই সংকীর্ণ হয়ে যায় " প্রত্যেক মানুষের পাশে রাত শেষে "কেমন আছো?" প্রশ্নটি করার জন্যে কেউ থাকা প্রয়োজন খুবি প্রয়োজন 🙂

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.