ব্যতিক্রম কিছু চাওয়া
কেনো প্রেয়সীরা নীল শাড়িতেই পরী! বেগুনী কিংবা রুক্ষ কোন রঙ্গে নয়? কেনো প্রেমিকরা নীল পাঞ্জাবিতে সুদর্শন! সারাদিন কাজের পর ঘামে ভেজা বস্ত্রে নয়? কেনো প্রেমিকাকে প্রেমের প্রস্তাবে গোলাপ লাগে, জবা কিংবা গাঁদাফুল দিয়ে নয়? শরতের কাশফুলেই কেনো প্রেম জাগে? শীতের রুক্ষ প্রকৃতিতে কেনো জাগেনা? কেনো প্রকৃত প্রেমে প্রেমিক এর মানিব্যাগ খালি হবে কিংবা প্রেমিকান ভ্যানিটিব্যাগ সব সময়? কেনো রিকশায় প্রেম জাগে? দামী গাড়িতে নয় কেনো! কেনো সবাই কুঁড়েঘর এ থাকতে পারবে বলেও ফ্ল্যাটে বছরের পর বছরের থেকে বিচ্ছেদ হবে? কেনো কেউ সামান্য উপহারে ভালোবাসি বলা লাগবে? কেনো চায়ের কাপের সঙ্গী হতে দোষ শাশুড়-শাশুড়ীর সাথে? কেনো মিথ্যা নির্যাতন এর মামলা কিংবা ইভটিজিং এর মামলায় ছেলেটার জীবনের মুল্যবান সময় নষ্ট হবে! কেনো মেয়েটা মিথ্যে পরকীয়ার দায় মাথায় নিয়ে থাকবে? কেনো? কেনো? কেনো?
7 comments
অসাধারণ লেখনি ভাইয়া!!! আপনি অনেক সুন্দর করে আপনার অব্যক্ত চাওয়াগুলো এখানে উপস্থাপন করেছেন। আমি আশা করি আপনি আরো ভালো কিছু আমাদের সাথে শেয়ার করবেন।
আশা করছি। এই পোস্টটা লিখতে আধা ঘন্টা লেগেছে। হাতের জন্য। যাই হোক পাশেই থাকবেন আশা করি সব সময়।
অসাধারণ লেখনি ভাই। আপনার চাওয়া গুলো খুবই আলাদা রকমের। লেখাটা পড়ে কেমন জানি কবি কবি ভাব লেগেছে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে লেখার জন্য। আশা করছি এমন আরো লেখা পড়তে পারবো।
ধন্যবাদ আপনাকে এভাবে পাশে থাকার জন্য। আশা করি সামনেও থাকবেন...
সত্যিই ভাইয়া প্রশ্নগুলো খুব ব্যস্তববাদী। কিংবা প্রেমিকান ভ্যানিটিব্যাগ সব সময়? কেনো রিকশায় প্রেম জাগে? দামী গাড়িতে নয় কেনো! কেনো সবাই কুঁড়েঘর এ থাকতে পারবে বলেও ফ্ল্যাটে বছরের পর বছরের থেকে বিচ্ছেদ হবে? কেনো কেউ সামান্য উপহারে ভালোবাসি বলা লাগবে? কেনো চায়ের কাপের সঙ্গী হতে দোষ শাশুড়-শাশুড়ীর সাথে? কেনো মিথ্যা নির্যাতন এর মামলা কিংবা ইভটিজিং এর মামলায় ছেলেটার জীবনের মুল্যবান সময় নষ্ট হবে! কেনো মেয়েটা মিথ্যে পরকীয়ার দায় মাথায় নিয়ে থাকবে? কেনো এসব??
উত্তর গুলোর খোঁজ চলমান। পেলে আপনিও আমাকে দিবেন আমিও দিবো যদি আগে পাই।
আর ধন্যবাদ পাশে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও পাবো।