read.cash Log in
@Urmi

ব্যাকবেঞ্চার 🙂

ফার্স্টবেঞ্চারদের হাই সিজি থাকবে, অনার্স শেষ করে মোটা বেতনে ভালো চাকরি করবে, ভার্সিটির টিচার হবে না হয় হায়ার স্টাডি করতে দেশের বাইরে যাবে... এইগুলা মোটামুটি সবাই জানে! সে নিজেও জানে! তাদের লাইফে তেমন কোন টুইস্ট নাই, সবই বেশ সুন্দর করে সাজানো... অন্যদিকে, ব্যাকবেঞ্চারদের সিজি নাই, পাশ করে বের হবে কবে তার গ্যারান্টি নাই, পাশ করলেও কি করবে কেউ জানে না! এমনকি সে নিজেও জানে না! লাইফ পুরাটাই টুইস্টে ভরপুর! একশন মুভির প্রতি সেকেন্ডে সেকেন্ডে উত্তেজনা, কি হয়, কি হয়! প্রেডিক্টেবল লাইফ বোরিং, ব্যাকবেঞ্চারদের লাইফ কোনদিন বোরিং হয় না... যা হবে তাই সই! খালি চিল আর চিল...

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.