অতি বিশ্বাসের ফেরতে ধোকাই কেন আসে?
আজ আমি কি বলতে যাচ্ছি জানি না, মনে যা আসছে লিখে যাবো হয়ত।তবে এটা সেই মনের অবস্থা বলতে পারেন, যা কখনো না কখনো সবার জীবনেই এসেছে। কেনো এমন হয়? বিশ্বাসের বদলে ধোকাই কেনো আসে? কাউকে বিশ্বাস করে যখন আপনি তার খুশির জন্য নিজের মূল্যবান কিছু ত্যাগ করেন, নিজের ইচ্ছা আশা খুশি সব ছেড়ে তার সাথে কোনো এক রাস্তায় এগিয়ে যান। কিন্তু কেমন লাগবে যদি সে আপনাকে সেই রাস্তা একটু খানি হেঁটে মাঝপথে ছেড়ে চলে যায়? কেমন লাগবে যদি সে আপনাকে সেই জনমানবহীন রাস্তায় একা হাঁটতে দিয়ে চলে যায়? তার থেকে বড় কথা যদি আপনার বিশ্বাস আর ভালোবাসা এতোটাই দৃঢ় হয় যে আপনার তাকে ছেড়ে হাঁটার অভ্যাস ই না থাকে। তাহলে? কি হবে তখন? কি ই বা করবেন তখন? কি করা উচিত হবে আপনার? এই প্রশ্ন গুলোর উত্তর কি কারো কাছে আছে? আজ পর্যন্ত কি কেউ এগুলোর উত্তর দিতে পেরেছে? কেউ কি পেরেছে এসব প্রশ্নের সমাধান দিতে ? কেউ পারে নি উত্তর দিতে, আর না কেউ পেরেছে সমাধান দিতে। কেন, জানেন তো? কারণ যখন আপনি একা হয়ে যাবেন, তখন আপনার পৃথিবী অন্যের মতো সুন্দর থাকবে না। আপনার সেই একাকীত্বের নতুন পৃথিবী শুধু আপনাকে আপনার একাকীত্বের কথাই মনে করিয়ে দেবে,মনে করিয়ে দেবে আপনার ভুল গুলো। আপন ও তখন পর হয়ে যাবে।সবাই শুধু বলবেই, "ওই পথে গিয়েছিলে কেনো? তুমি নিজে গিয়েছিলে এখন নিজে বুঝো।" কিন্তু এই কথা কখনো শুনতেই পারবেন না , "যা হয়েছে হয়েই তো গিয়েছে, এখন এসো নতুন জীবনে এগিয়ে চলো নতুন উদ্যমে।আগের যা কিছু ভুলে যাও।" আবার অনেক সময় এমন ও হয়,কেউ এসে বলে, " ঠিক আছে, বাকি পথটুকু কি আমার সাথে হাঁটবে? চলো না একসাথে দেখি পথ শেষে ওপারে কি আছে? সবটুকু পথ পাড়ি দিতে চাই তোমার সাথে।" এখানেই শেষ নয়। বিশ্বাসটা ভেঙে গিয়েছিলো যে, তা তো আবার ফিরে আসা কঠিন। তাও আবার নতুন কারো উপর। মনে হবে যেনো পৃথিবীর কাউকেই বিশ্বাস করা বারণ। কেউ এই মোহে আর এগোতে পারে না পথ। আবার কেউ নতুন নরবরে বিশ্বাস নিয়ে এগিয়ে যায় কুটি পায়ে। পৌঁছে যায় তার গন্তব্যে। **এভাবেই চলতে থাকে জীবন, চলতে থাকে সমাজ। কেউ রয়ে যায় পথের মাঝে দাঁড়িয়ে, আবার কেউ নরবরে পায়ে হেঁটেও চলে যায় তার শেষ গন্তব্যে।** জানি না কি লিখেছি, আর কেমন ই বা লাগবে আপনাদের। কিছু না ভেবে, কিছু না দেখে বসে পড়লাম লিখতে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। কেমন লেগেছে আপনাদের জানাবেন। আজ তবে আসি.... 🙂
4 comments
Sundor likhecis boin...jiboner sathe onk ta mile jay
Haa re.. Thank you.. ❤
কিছু সত্যি কথা তুলে ধরেছ। হা মানুষকে বলা সহজ, কিন্তু ওই পরিস্থিতিতে নিজে পরলে তখন বাস্তবতা বোঝা যায়। কিন্তু ভুক্তভোগীর কখনওই উচিত নয় আশা ছেড়ে দেওয়া
Haa apu...oi ekta jinis niye pore thakle asolei ar agano somvob na... Thank you... ❤