read.cash Log in
@Urbee_tasnim edited

Never try to cheat others

As salamualaikum friends, It's your mate @Urbee_tasnim again with information of another movie. #Movie Review মুভির নামঃ Why Cheat India পরিচালকঃ Soumik Sen অভিনেতাঃ Emraan Hashmi, Shreya Dhanwanthary আই এম বি রেটিংঃ 6/10 ব্যক্তিগত রেটিংঃ 7.5/10 আমাদের জীবনের প্রায় সবারই লক্ষ্য থাকে ভাল কোথাও পড়ালেখা করার,জীবনে ভাল কিছু করার। বিশেষ করে আমাদের মা-বাবার ইচ্ছা থাকে তার ছেলে/মেয়ে ভাল কোথাও পড়ালেখা করবে, জীবনে খুব উন্নতি করবে,সফল হবে। সেই লক্ষ্যে ভারতের কোচিং রাজ্য কোটাতে গিয়েছে সাতিন। লক্ষ্য আইআইটি(IIT)। তার বাবার প্রবল ইচ্ছে তার ছেলে আই আই টিতে পরবে,অনেক বড় ইঞ্জিনিয়ার হবে। ছেলের প্রিপারেশনে যেন কোন ব্যাঘাত না ঘটে তার জন্য মেস পরিচালকে এক্সট্রা পেমেন্ট করে যাতে ছোটখাটো কোন কিছু কেনার জন্য হলেও যাতে তার ছেলের বাইরে যেতে না হয়। তার বিশ্বাস এক্টা কলম কেনার জন্যেও যদি ছেলে বাইরে যায় তবে কমপক্ষে ১০মিনিট নষ্ট হতে পারে আর সেই ১০মিনিটে সে ২টা ম্যাথ সলভ করতে পারবে, যা প্রিপারেশনের জন্য ভাল হবে। একসময় পরীক্ষার দিন ঘনিয়ে আসলো, পরীক্ষা দিলো এবং সে তার লক্ষ্য অর্জনে সফল হল, তার বাবার স্বপ্ন পূরণ হল। এদিকে তার এই মেধার পেছনে কূ-নজর পড়েছে রাকেশ সিং নামক এক প্রক্সি ব্যাবসায়ীর। রাকেশ সিং এর কাজ হচ্ছে বড়লোক বাপের কম মেধাবী ছেলে/মেয়েদের জন্য মেধাবী কারো দ্বারা ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে তাদের চান্স ঘটানো। যারই পরিপ্রেক্ষিতে সাতিনের উপর চোখ পরে রাকেশ সিং এর। সাতিনের পরিবারে টুকটাক সমস্যার সাথে আরেকটি অন্যতম সমস্যা তার বড় বোনের বিয়ে। অনেকটা টাকার কারনেই তার বোনের বিয়ে হচ্ছে না। সেই চিন্তায় চিন্তিত হয়ে পড়লো সাতিন ও, তার মনে চিন্তা আসলো তারও পরিবারকে কন্ট্রিবিউট করার। এদিকে রাকেশ সিং এর অফার পেয়েছে কিভাবে ছোটকাজে তার মেধা ব্যবহার করে অনেক টাকা ইনকাম করা যায়। চিন্তা থেকে সমাধান এর জন্য সে রাকেশ সিং কে ফোন দেয় এবং বিস্তারিত সব জেনে নিল। প্রথম মিটে সাতিন ৫০০০০টাকা পায় এবং প্রতি এক্সামের প্রক্সি দেওয়ার অনেক টাকা পেত, এতে তার পরিবার ও খুব খুশি সাতিন এর উপর এবং রাকেশ সিং এর উপর খুশি কারণ তার ছেলে মেধা ব্যবহার করে টাকা উপার্জন করছে যা রাকেশ সিং ই ঠিক করে দিয়েছে তাই। এমন উপকারের জন্য এবং সাতিনের বাসায় আসা-যাওয়ার ফলে রাকেশ সিং এর প্রতি সাতিনের বোন ও অনেকটা দূর্বল হয়ে পরে। এভাবে প্রক্সি দিতে দিতে, ভার্সিটির প্রেশার সব মিলে সাতিন একসময় ড্রাগ এডিক্টেড হয়ে পরে এবং শেষমেশ এমন পরিনতি হয় যা কখনো কাররই কাম্য নয়।। সাতিনের শেষ পরিনতি এবং দোষী রাকেশ সিং এর শেষ পরিনতি জানতে হলে আপনাকে সম্পূর্ন মুভিটি দেখতে হবে তবেই বুঝবেন। Thank you for reading...❤❤❤

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.