চিকেন ঝাল ফ্রাজি
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ঝাল ফ্রাজি রেসিপি। উপকরণঃ ১. ১ টি মুরগী মাঝারি ( ৮ টুকরো করা) ২. পেঁয়াজ ১ কাপ কুঁচি করে কাটা ৩. আদা বাটা ২ চা চামচ ৪. রসুন বাটা ১ চা চামচ ৫. মরিচ বাটা ১ চা চামচ ৬. এলাচ ৪ টি ৭. দারুচিনি ৩ টুকরো ৮. লবন পরিমাণ মত ৯. টমেটো সস ১ টেবিল চামচ ১০. কাঁচা মরিচ ৬/৭ টি ১১. সয়াবিন তেল আধা কাপ ১২. পানি পরিমাণ মত ( অল্প) প্রস্তুত প্রণালীঃ সবার প্রথমে একটা মাইক্রোপ্রুফ পাত্রে তেল দিয়ে ১০০% এ ১ মিনিট গরম করে তারপর পেঁয়াজ লাল করে ভাজতে হবে আরো ৫/৬ মিনিট। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সব মসলা দিয়ে আরো এক মিনিট কষাতে হবে। এরপর মাংসের টুকরো গুলো দিয়ে ৬০% এ ১০ মিনিট রান্না করতে হবে। এরপর মাংস সিদ্ধ হয়ে গেলে টমেটো সস ও কাঁচা মরিচ দিয়ে ৪০% এ আরো ৫ মিনিট রেখে মৃদু আচে দমে রাখতে হবে। এরপর হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।।।।
2 comments
এটি খুবই একটি আনকমন খাবার রেসেপি। মুরগি আমার খুব প্রিয়। তাই মুরগি দিয়ে তৈরি প্রায় সব খাবারই আমার পছন্দের। তাই এটিও আমি বাসায় বানাতে চেষ্টা করবো।
Thank you.