কাঠ গোলাপ
কাঠ গোলাপ নাম শুনলেই মনে হয় বুঝি গোলাপের কোন একটা প্রজাতি। কিন্তু ভুল ভাঙে যখন এর ছবি দেখি। বাঙালি আলোকচিত্রতে এখন প্রায়ই কাঠ গোলাপের দেখা মিলে। মিলবে নাই বা কেন? একটা কাঠ গোলাপের উপস্থিতি চিত্রতে যে নান্দনিকতা যোগ করে বোধ করি অন্য কোন ফুল সেটা করতে পারেনা।
গাছের লম্বা পাতার ফাকে মাঝে মাঝেই এক গুচ্ছ ফুল উকি দেয়। দেখেই ভালবাসা জন্মে। কোনটা দুধের মত সাদা, কোনটায় সাদার মাঝে হলুদ আবার কোনটা লালচে গোলাপি। রঙ গুলো খুব সাধারণ হলেও ফুলটির অসাধারণত্ব সৃষ্টি করার ক্ষমতা অস্বাভাবিকভাবে বেশি।
আলোকচিত্র নান্দনিক করার পর থেকেই বাঙালি বাসা-বাড়িতে এটি নিজের স্থায়ী আবাসন গড়ে নিয়েছে। প্রজন্মের পর প্রজন্মে এভাবে কাঠ গোলাপের স্নিগ্ধতা ছড়িয়ে যাবে। তারাও আমাদের মত অস্বাভাবিক নামের এই ফুলটির মহনীয় সৌন্দর্যে মুগ্ধ হবে।
7 comments
Wow nice..
thank you so much 😊
Welcome☺
I just forced myself to understand the whole thing using the pictures with no luck 😅😅😂
again it was written in bengali language 😊 the article is about wood champa flower...it's getting much familiar and now a days it is used most to capture aesthetic photographs ❤
Really? I'll check this out on Google
sure 🥰