আমার জীবন এবং আমি... ঘোর অন্ধকার থাকতে লিখতে বসেছি। হারিকেনের আলোতে...... বৈদ্যুতিক বাতিটা জ্বালানো যাবে না। সবার ঘুমের ব্যাঘাত ঘটবে তাতে। অবশ্য আমি কাউকে আমার জাগ্রতার খবরও জানাতে চাইনা। যত চুপিসারে করা যায় ততই ভাল। অন্যদিনের মত আজ পেছন ফিরে লিখছিনা। এইতো এতটুকু দূরত্ব সত্ত্বেও ঠিক বুঝতে পারছি সবাই নির্বিঘ্নে ঘুমাচ্ছে। কান পাতলে তাদের গভীর নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত শোনা যাচ্ছে।
আজ বোধ করি একটু বেশিই লিখে ফেললাম। নবম পৃষ্ঠা চলছে...... আসলে জীবনটা যে এত ঘটনাবহুল হয়েছে না লিখতে বসলে হয়ত বুঝতামই না। ৯ বছর আগে যখন লিখতাম বড়জোর ২ পৃষ্ঠা লাগত। বুড়ো হয়ে যাচ্ছি বোধ হয়। তাই এত কথা...... লিখতে লিখতে খেয়ালই করিনি কখন যে হারিকেনের আলোটা ম্লান হয়ে এসেছে। একটু বেশি আলো পাবার আশায় সেটাকে কাছে টেনে নিলাম। আলোটা দ্রুত নিভে আসছে। আর আমি পৃষ্ঠার মধ্যে লেখার ঝড় তুলেছি। দুটোই সমানুপাতিক হারে চলছে। কিন্তু আমার লেখা আজ শেষ হল না...... ছোট ছোট অপ্রাপ্তিতে জীবনটা ছেয়ে গিয়েছে...... ঘটনাটি আমার ৩০ মিনিট অতীতের জীবন থেকে নেওয়া
17 comments
ঠিক ! বয়স হতো বাড়ছে , জীবন তো ঘটনাবহুল হচ্ছে । কত চাপা কষ্ট , অভিমান যে লিখতে গেলে বেরিয়ে আসে, যে লিখে সেই জানে 🙂
হ্যাঁ আপু। তবুও সেগুলোকে প্রচ্ছন্ন করে আমাদের ম্লান বদনটা সদা হাস্য রাখতে হয়।
হ্যাঁ ! 🙂 তাই তো বলে জীবন একটা রঙ্গমঞ্চ ☺️
ডাইরি লেখা হয়?
হ্যাঁ আপু। ঐ যে বললাম গত ৯ বছর ধরে লিখছি। বুড়ো বয়সে পড়ব বলে। আপনার কি লেখা হয়?
Nah re amr likha hoina..ekdm chotokale eccha korto likhte.. Bt kew dekhe nile hasbe ar ami lozza pabo ei dharona theke ar likha hoini.. Erpr likhar ecchao chole gse. Bt kew jokhn likhe ar evbe setak describe kore tokhn khub afsos hoi je kina likhlam na r likhle amio erkm describe korte partm..mon khrp vlo jekono smy Diary pore smriticharon korte partm😞
Likho na to ! Boli to likhte 🙄
No.. Likhle kew dekhe nile😓
Lock dairy nai ? 🙄🤦🏻♀️
No😞ekta ache bt key nei😆😆hariye geche
tmr locker a rekhe diyo apu :)
Accha
এখনও লিখতে পার আপু। জীবন এখনো শেষ হয়ে যায়নি। লেখা শুরু করবে। ভাল বর্ণনার কি দরকার আছে আপু। তোমার একান্ত সময়ের সঙ্গি সব সময়ই হবে যেভাবেই বর্ণনা কর না কেন :)
Thik ache try korbo.. Hyto likhbo kono ekdin😇🤗
আমার জীবনের সাথে আপনার ঘটনাটির অনেক মিল রয়েছে। ধন্যবাদ জানাই আপনার এত সুন্দর একটা গল্পের জন্য। এমন সুন্দর সুন্দর গল্প আমাদের মাঝে আরও শেয়ার করতে থাকুন.......
অনেক ধন্যবাদ ভাইয়া। খুব ভাল লাগছে নিজের লেখায় সত্যিকারের জীবন নিয়ে আসতে পেরে
হ্যাঁ আপু ঠিকই বলেছেন।