বাইনোকুলার ও জানালা
তোমরা চলচ্চিত্র দেখ প্রেক্ষাগৃহে গিয়ে। আমি চল শক্তি হারানো ষাটোর্ধ্ব এক বৃদ্ধ... আমার কি আর সেই সাধ্য আছে? তবে..... আমি বোধ করি তোমাদের চেয়েও বেশি কিছু দেখি.... অনেক বেশি বাস্তব, প্রাণবন্ত আর নিষ্ঠুর কিছু চিত্র। এইতো দোতলায় আমার শোবার ঘরের জানলা দিয়ে বাইরে তাকাই। চোখে থাকে বাইনোকুলার। আর উপভোগ করি এক প্রবাহমান চলচ্চিত্র....
No comments yet