read.cash Log in
T@Tajmima97 more from that month

কবিতা: মা তাজমীমা শিরিন মায়ের মতো হয়না কেহ বিশাল এ ভূবনে, মাকে ছাড়া বলনা তোরা বাঁচি ক্যামনে??? . মায়ের মুখের হাসি দেখে জুড়াতো আমার হিয়া, মা! মা! বলে ডাকি কত! রইলা কোথায় গিয়া?? . তোর মুখের ঐ না হাসি দেখতে নাহি পাব আর, তোর কথা মনে হতেই পরাণটা যে মা কেঁদে ওঠে বারবার!! . এইখানে ঐখানে খুঁজিয়া ফিরিয়া হইলাম সারা, তবুও যে মা তোর দেখা মেলেনা আমি কেঁদে আত্নহারা!! . তোকে ছাড়া জীবন আমার যায় না যে মা ভালো, জানি শত কাঁদিলেও ঘুচিবে না যে আর মনের আঁধার কালো! . মাগো শূন্য করে দিয়ে গেলি আমার হৃদয়খানি, তোকে ছাড়া বাঁচবো ক্যামনে? আমি নাহি জানি!!!!! (সমাপ্ত)

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.