বিদেশিনীর
বিদেশিনীর সাথে আমার পরিচয় লন্ডনে, ভিক্টোরিয়া পার্কের গোধূলিতে। বিদেশিনীর মলিন আর্দ্র চোখ, ঈষৎ সোনালি চুল। বিদেশিনীর থেমে থেমে বলা কথা আর স্কেচে তোলা হাসি। বিদেশিনীর ঠুনকো কিছু আবদার, আমায় জড়িয়ে থাকা কিছু মিথ্যে। বিদেশিনীর সহজ কিছু চাওয়া - টিনের চালে বৃষ্টি, খরস্রোতা নদী; ঘনঘোর বরষা; মুঠোভর্তি কদম আর সুনীলের আকাশ। বিদেশিনী আমাকে মুঠো ভর্তি মুগ্ধতা দিতে চেয়েছিলো, আমি চোখ ভর্তি নগ্নতা নিয়ে ফিরে এসেছি। ১৬.০৭.২০২০
2 comments
https://read.cash/@Sonia12/bidesineer-e90d2aa8
বিদেশিনীর সাথে আমার পরিচয় লন্ডনে, ভিক্টোরিয়া পার্কের গোধূলিতে। বিদেশিনীর মলিন আর্দ্র চোখ, ঈষৎ সোনালি চুল।