আজকাল মানুষকে চিনতে পারাটাই অনেক বড় একটা চেলেন্স। কারণ অমানুষ গুলোও হুবহু মানুষের মতো দেখতে হয়। কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বুঝাই আসলে অনেক কঠিন কাজ। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে। আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়। আর বিবেক হলো সূর্য যা কখনোই নিভেনা। যে সত্যিই তোমাকে ভালবাসে সে কখনও তোমাকে ভুলে যেতে পারবেনা। হয়তো অভিমান করে কিছু সময়ের জন্য দূরে সরে থাকতে পারে কিন্তু একবারে ভুলে থাকাটা সম্ভব নয়। সুন্দর একটা সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে।, কিন্তু সেই সম্পর্ক ভাঙ্গতে এক মুহুর্ত লাগেনা যদিনা ভালবাসার মাঝে বিশ্বাস না থাকে। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালবাসবে,প্রকৃতি তাকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। জীবনে সত্যিই যদি কাউকে ভালবেসে থাক।তাহলে কখনো হারিয়ে যেতে দিওনা। কিছু মানুষ আছে যাদের কোন অপরাধ না করে ও অনেক কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। আর এই মানুষ গুলি সবচেয়ে দুর্ভাগা। ভুল করতে সময় লাগেনা,কিন্তু ভুল শোধরাতে অনেক সময় লেগে যায়।তাই জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিন্তে নেয়া উচিত। একবার যা জীবন থেকে চলে যায় তা আর কোনদিন ফিরে আসেনা, একটা কাচের গ্লাস ভেঙে গেলে তাকে যেমন আর আগের অবস্থায় ফিরে আনা সম্ভব নয়। ঠিক তেমনই ভালবাসার মাঝে যদি একবার ফাটল ধরে তাকে আর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়াটা অনেক কষ্টের। কাছের মানুষের বিশ্বাস কখনো ভাঙ্গতে নেই, এর পরিনতি কখনোই ভালো হবে না। যারা আপনার হাসি মুখের কারন তাদের কখনো একা করে চলে যাবেন না। কাছের মানুষটির হাত শক্ত করে ধরে রাখুন। কোন কিছুর মোহে পড়ে তার হাতটি ছেড়ে দেবেন না কখনোই। ভালবাসা একদিনে গড়ে ওঠেনা,ভালবাসা গড়ে ওঠার পেছনে দুটো মানুষের থাকে অনেক অনেক ত্যাগ তাই আপনার ভালবাসাকে তুচ্ছ কোনকিছুর কাছে হারিয়ে যেতে দিবেন না। মনের মানুষটিকে জীবনের সবকিছু দিয়ে আঁকড়ে ধরে রাখুন। জীবনের একটা না একটা সময় গিয়ে সুখী হবেন।। ।।।।ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন সকলে দয়াকরে।। .........Simul ckm........
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet