Thinking
সবসময় মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে উঠা ছেলেকে বিয়ের জন্য পছন্দ করবেন। এরা জানে কষ্টের মানে কি! এরা সুখটাকে উপলব্ধি করতে জানে, সুখের আসল মানেটা বুঝতে জানে। একটু সুখের হাতছানির ছোঁয়া আনন্দের মানে বুঝতে পারে। আপনি হয়তো চাইবেন বড়লোকের বাবার বিরাট টাকা পয়সার মালিক ছেলেকে বিয়ে করতে। কিন্তু সে সুখ মানেই বুঝবে টাকা কে। একটা বেলীফুলের মালা উপহার দিলে একটা মেয়ে কতটা খুশী হয় এটা হয়তো সে জানবেইনা, পথের ধারের স্ট্রেটফুডের মজাটাই সে জানবেনা। তার সুখটা হয়তো এসি গাড়ির জানালার গ্লাসের মধ্যেই আবদ্ধ!🙂 যার নিত্যদিনে পার্টি থাকে হারাম সেবনে। এটাই কি সুখ ? নাহ্! এটাই সুখ যেখানে অল্পতেই হাসি মিলে যায়। চাওয়া পাওয়া খুব কম হলেও সুখটা মন থেকে অনুভব করা যায়। যার সাথে থাকলে আল্লাহকে চেনা যায়,বদভ্যাস পরিবর্তন করা যায়, যার ঈমান আপনাকে রাঙিয়ে দেয়, এরকম জীবনসঙ্গী যার হয় সেই প্রকৃত সুখী।❤️ আবার সব উচ্চবিত্ত পরিবারের সন্তানই যে এইরকম সেটা নয়। কিন্তু কথায় আছে নিয়্যত পরিমাণ বরকত। যে যেরকম তার সাথে ঐরকমই হয়। আপনার নিয়্যত যদি সহিহ হয় আপনার সাথে ভালোই হবে। সুখটাকে যদি হারাম আয়েশ আর দুনিয়াবী আনন্দে খুঁজে নেন তবে ধনীর কাছেও সুখ পাওয়া যায়না।😇 আর যদি আপনি দুনিয়া-পরকালের জন্য আল্লাহর দরবারে সুখ চেয়ে থাকেন তবে যেকোনো অবস্থাতেই আপনি সুখী হবেন।❤️ তবে জীবনে অনেক বাঁধা আসে, আমরা ভেঙে পড়ি ; ভাবি এই বুঝি সব শেষ। নাহ্! জীবনে কিছু বাঁধা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়, অনেক না পাওয়া অনেক বেশি কিছু পাইয়ে দেয়। সেটা খোদার তরফ থেকেই পরীক্ষা।😇 Just when you feel like giving up on your duas, remember Allah’s promise when He says, “I will provide for you from places you would have never imagined.”🙂❤️ - (Quran, 65:3)
No comments yet