খুজে ফিরি তারে....
অনেক মানুষের ভিড়ে , জানিনা কোথায় , হারালাম তারে । খুঁজে ফিরি তারে চারিধার ॥ কখনও বই-খাতায় , কখনও বা মনের পাতায় । খুঁজে ফিরি সকল,আলো-আঁধার ॥ খুজে আমি পাইনা তারে , ফোনটা দেখি বারেবারে । সকাল আর , সাঁঝের মাঝে , ফোনটা কেন না আর বাজে । জানিনা এমন কি যে হলো , খুঁজে ফিরি তারে চারি ধার ॥ পাইনি তারে আজও খুঁজে , সত্যিই কি আমি বাজে ? এর উত্তর আমি নাহি পাই , তারে আমি খুঁজে যাই । জানিনা কি পাবো তারে , বিশ্বজোড়া এ\'সংসারে । খুঁজে ফিরি তারে চারিধার , খুঁজে ফিরি সকল আলো-আঁধার ॥
6 comments
খুব সুন্দর হয়েছে। তবে আমি কি জানতে পারি তুমি কাকে খুজে ফিরো?
ধন্যবাদ ডিয়ার!অবশ্যই জানতে পারো আমি আমার মনের মানুষকে খুজি😁🙄
ঠিক আছে। তাহলে পরিচয় করিয়ে দিও তোমার মনের মানুষের সাথে।😊😊😊
আগে খুজে পেয়ে নি ,তারপর দিবোনি😉😙😊
আচ্ছা ঠিক আছে। সাহায্য লাগলে বলতে পারো। 😉😉😉
আও ইয়েস ,অবশ্যই বলবো ,😌😊