read.cash Log in
S@Shanoor

হারিয়ে যাওয়া একটা সুন্নাত।

কোন মেয়ে কোনো ছেলের দ্বীনদারিতায় মুগ্ধ হয়ে নিজেই বাসায় অভিবাবককে সে পাত্রকে বিয়ের আগ্রহ জানালে,তাকে বেহায়া ভাবা। অথচ এমন ব্যাপার শরিয়তে হাইলি এপ্রিশিয়েট। হজরত খাদিজা (রা:) রাসূল (সা:) এর দ্বীনদারিতায় মুগ্ধ হয়ে নিজেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাছাড়াও, আল-মাওসু আল - ফিকহিয়াহ (৩০/৫০)এ বলেছেনঃঃ একজন পুরুষের ধার্মিকতা, সদগুন এবং সম্মাজনক অবস্থানের কারণে বা ধর্মের প্রতি অনুরাগ দেখে তাকে বিবাহ করার জন্য একজন মেয়ে আগ্রহ প্রকাশ করলে এতে দোষের বা লজ্জাজনক কিছুই নেই;বরং এটি তার একধরনের উত্তম গুন। বিয়ের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিবাহর প্রস্তাব দেওয়া সুন্নাত। কারণ মা খাদিজা (রা:)রাসূল (সা:) কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিজেই!! অবশ্যই রাসূল করীম (সা:) এর চরিত্র উত্তম ছিলেন, ওনার আখলক দেখে দ্বীনদারি দেখে দিয়েছিলেন । তাই লজ্জা নয়। উত্তম চরিত্র, পরহেজগার পুরুষকে নারী বিয়ের প্রস্তাব দিতে পারে অবশ্যই।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.