read.cash Log in
@Shamima edited

বাস্তবতা

একটা সময় ছিল যখন আমি মানুষের ওপর প্রচুর আশা রাখতাম, আর বিশ্বাস করতাম। ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকেই ভাল মনের মানুষ!! কিন্তু আমি ভুল ছিলাম। আমি ধরে নিতাম আমার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব আমাকে খুব ভালোবাসে। আমার বন্ধু-বান্ধবীরা ভালো হলেও আত্মীয়-স্বজন কখনোই তা করেনি।আমি ধারনা করতাম আমার কাছের মানুষগুলো সব সময় আমার পাশে থাকবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার এসব ধারণা একদমই ভুল ছিল। আমার জীবনে অনেকেই সুখ পাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধবী ও প্রেমিক কিছুই বাদ যায়নি। কিন্তু এখন অনেকেই নাই আবার কেউ কেউ থেকেও নাই অনেকের কাছে আমি ঘৃণার পাত্র হয়েছি ও বটে। তখন ঠিক অতটা বুঝতাম না মানুষের স্বার্থ এতটা খারাপ হতে পারে। আমার কাছে যারা আসছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে আসছে, যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে ঠিক তখন থেকেই আমাকে ভুলতে তারা দ্বিতীয় বার ভাবেনি। ভাবতেও অবাক লাগে কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে, কেউ আমার কথা না রাখলে আমার খারাপ লাগত। আমাকে কেউ হার্ড করলে চোখে পানি এসে যেত। অনেকদিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতাম। কিন্তু এখন সময়ের সাথে সাথে এমনই শক্ত হয়েছে যে, এখন কেউ কথা রাখা তো দূরের কথা আমি কারো কাছে কিছু আশাই করি না। এখন কেউ হার্ড করলে আমার হাসি পায়। খবর না নিলে আমারও কিছুই আসে যায় না। কোন কিছুই আর মনে থাকেনা। অনেকেই হয়তো বলবে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। কিন্তু আসলে কিছুই ঠিক হয়নি। সবকিছু আগের মতোই আছে। শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি,,, আগে অল্পতেই মন খারাপ হতো, এখন আর হয় না। আগে অল্পতেই অভিমান করতাম, এখন অভিমান হয় না। কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম, এখন আমার কাউকে দরকার হয়না। পার্থক্যটা এখানেই। চাইলেই একা একা থাকা যায়। তুমি চাইলেই নিজেকে শক্ত করে রাখতে পারো। চাইলেই তুমি কারোর উপর আসা ছাড়া থাকতে পারবে। স্বার্থ না রেখে চলতে পারবে। অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে। আবার অতিরিক্ত স্বার্থ ও আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না। জীবনে কখনো কারোর উপর আশা রাখতে নেই, স্বার্থ রাখতে নেই। একমাত্র আশা বিহীন মানুষই জীবনে অনেক সুখি। বাঁচতে চাইলে একাই বাঁচতে শিখো। একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায়। যেখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে না। জীবনে একা তুমি যতই সামনে যাও না কেন চাইলেই একা পিছনে চলে আসতে পারবে। কিন্তু যদি কারোর উপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায় তাহলে তুমি পিছনে আসতে পারবে না । একদম হারিয়ে যাবে🙂 আশাকরি পড়ে ভাল লাগবে। এই লেখাটি অনেকেরই বাস্তব জীবনকে ছুঁয়ে যাবে। না

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.