সুজির পিঠা
সুজির পিঠা খুবই মজার একটি পিঠা। এই পিঠা হালকা মুচমুচে ও নরম হয়ে থাকে। খেতে ও খুব সুস্বাদু হয়। উপকরণ: *ডিম *সুজি *চিনি *ভ্যানিলা এসেন্স পরিমাপ: *সুজি ২ কাপ *ডিম ২ টি *চিনি ১ কাপ *ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ প্রক্রিয়া: প্রথমে একটি বাটিতে 2 কাপ সুজি, ডিম দুটি ডিম ভেঙে নিতে হবে, ও ১ কাপ চিনি নিতে হবে। এগুলো একসাথে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিয়ে ডো টি তৈরি করতে হবে। ডো টি তৈরি হয়ে গেলে, হাত দিয়ে ছোট ছোট বলের মত করে নিয়ে গরম তেলে বাদামি করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
No comments yet