টিক টিক
টিকটিকি আপনি কি ভয় পাচ্ছেন? জি-না স্যার। ভয় পাওয়ার কিছু নেই। রুটিন জিজ্ঞাসাবাদ। আপনাকে অ্যারেস্ট করা হয় নাই। বুঝতে পারছেন? পারছি স্যার। আপনার স্ত্রী আত্মহত্যা করেছেন। এটা আমাদের কাছে পরিষ্কার। উনি যদি একটা Death note রেখে যেতেন, তাহলে কোনো ঝামেলা হতো না। আপনাকে একটা কথাও জিজ্ঞেস করতাম না। স্যার, এক গ্লাস পানি খাব। অবশ্যই। চা দিতে বলব? চা খাবেন? স্যার, আমার চায়ের নেশা নেই। আপনার স্ত্রী, উনার কি চায়ের নেশা ছিল? তেমন না। তার আত্মহত্যার ব্যাপারটা কীভাবে ঘটল আরেকবার বলুন। আগেও বলেছেন, আবার শুনি। পানি খান। পানি খেয়ে বলুন।
No comments yet