read.cash Log in
S@SajS more from that month

সতর্কবার্তা⚠️ আপনারা একটি বিষয় লক্ষ করেন, Photography Channel হলো noise.cash এর সব থেকে বড় চ্যানেল। কিন্তু সেখানে এখন আর তেমন কেউ পোস্ট করে না, কারন চ্যানেলটি স্পামে পরিনত হয়েছে। চ্যানেলটির স্পামে পরিনত হওয়ার কারন হলো, স্পাম কন্টেন্ট এর পরিমান বেশি। সেখানের বেশির ভাগ কন্টেন্ট 0 Tips. কিন্তু আমাদের "BD Community" চ্যানেলে আপনি পোস্ট করলে আপনার কন্টেন্ট অনুযায়ী যথেষ্ট মুল্য পাবেন, কেননা আমাদের চ্যানেলটি এখনোও স্পাম ফ্রি। কেননা আমরা প্রতিটি কন্টেন্ট খুব গুরুত্ব সহকারে মোডারেট করি এবং এপ্রুভ করি। যারা প্রতিনিয়ত অরিজিনাল এবং ভালো কন্টেন্ট শেয়ার করে আমরা তাদের অটো এপ্রুভ দিয়ে দেয়। তাদের কন্টেন্ট আর মোডারেট করার প্রয়োজন হয়না। কিন্তু দুঃখের বিষয় হলো, দিনে ৫০ টা কন্টেন্ট আসলে তার ৪৫ টা কন্টেন্ট আমাকে রিজেক্ট করতে হয়, কেননা সেগুলোর সব গুলোই কপি কন্টেন্ট! কেন ভাই, টাকা কামানোর এতো সখ তো ৪-৫ লাইন লিখতে কি সমস্যা? আমি চায় আমাদের বাংলাদেশের ইউসার এখানে বৃদ্ধি পাক, তারা লিখতে শিখুক। কিন্তু বাঙালীর স্বভাব বলতে একটা কথা আছে না? তারা চায় আমি ঘুমের মধ্যই টাকা ইনকাম করবো, কিছুই করতে হবে না। ভাই থামেন! এই প্লাটফর্মে কাজ করা কিংবা কাউকে নিয়ে আসার পুর্বে তাকে শেখান, এই প্লাটফর্মটা কিভাবে কাজ করে, আপনি যদি তাকে নিয়ে এসে স্পামার বানান, তাহলে আপনার সার্থকতা কি? কিংবা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি বা কি থাকবে? চিন্তা করছেন একবারো? আমি ছাড়াও এমন কিছু বাংলাদেশি ভাই-বোন রয়েছেন তারা প্রতিদিন কমপক্ষে ৫-৭ ডলার বিটকয়েন ক্যাশ এখানে আর্ন করেন। একবার কি তাদের ফলো করে দেখেছেন, তারা কিভাবে এতো অর্থ পায়? তাদের লিখা কেমন? ভাই, তারা বাংলাদেশকে সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করছে এখানে, আপনি কেনো এদেশের ভাবমূর্তি নষ্ট করছেন? তাদের কে ফলো করেন না! তারা কিভাবে লেখে এটা দেখেন না!! আপনি যদি তাদের মতো লিখতে শেখেন আপনাকে দেখেও একদিন অন্যরা শিখবে! আর এটায় তো আমরা চায়। এখানে হাজার হাজার ভাষা সাপোর্ট না করলেও বাংলা ভাষা সাপোর্ট করে, এটা কি আমাদের জন্য গর্বের বিষয় নয়? একবার ভাবুন, পরিশ্রম করুন, সফল আসবেই। 🙂

5 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.