ব্যাচেলরদের মশারী! 🥱 নিত্যদিন মশারী টানানোর জন্য হলেও তারাতারি একটা বিয়ে করে নেয়া উচিত। মশার কয়েলে এলার্জি থাকায় ছোট বেলা থেকেই মশারী টানিয়ে শুইতে হয়। এখন এমন অভ্যাস হয়েছে যে মশারী ছাড়া একরাত কাটানো অসম্ভব। কিন্তু ভাই! এহা এক মহা বিরক্তিকর কাজ। সারাদিন কাজ করলেও যেখানে বিরক্তি বোধ হয়না সেখানে মশারী টানাতে গেলেই দুনিয়ায় সব বিরক্তি মাথায় আসে। যাজ্ঞে, বাপ মা রে লজ্জায় বলতেও পারিনা, আবার এই বিরক্তি আর সহ্যও করতে পারি না। এখানে কোন রোবোটিকস এর ছাত্র থাকলে আমাকে একটা মশারী টানানোর রোবট বানিয়ে দিয়েন। অনেক উপকার হবে, আমার এবং আমার ভবিষ্যৎ বউয়ের জন্য। লুল। শুভ রাত্রি সবাইকে।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet