read.cash Log in
S@SajS more from that month

গাইডলাইন এবং জানা অজানা noise.cash এর যত রুলস। আসসালামু আলাইকুম। noise.cash প্লাটফর্মে আপনাকে স্বাগতম। এই প্লাটফর্মে যদি আপনি নতুন হয়ে থাকেন, কিংবা পুরাতন হয়েও noise.cash এর অজানা সকল রুলস সম্পর্কে অবগতি না থাকেন তাহলে এই কন্টেনটি আপনার জন্য। অনেকে এই প্লাটফর্মে অনেক নতুন সদস্যকে এই প্লাটফর্মে আনতে চান, এবং তাকে আনার পর অনেক কিছু বুঝিয়ে দিতে হয়। সেটা বেশ কষ্ট সাধ্য ব্যপার হয়ে দ্বারাই। এমন এবস্থায় একাউন্ট খোলা থেকে শুরু করে wallet সেটিং সম্পর্কে সম্পুর্ন দিক নির্দেশনা হিসেবে আমি একটি ভিডিও তৈরি করেছি। যেটা দেখানোর মাধ্যমে আপনি কাওকে খুব সহজে প্লাটফর্ম সম্পর্কে ধারনা দিতে পারবেন। ভিডিওটি ইউটিউবে পাবেন- https://youtu.be/4gY6vLRBK1s প্লাটফর্মটিতে প্রবেশ করানোর পর যে কাউকে এই কন্টেন্টটি সময় নিয়ে পড়তে বলবেন, কেননা সঠিক দিক নির্দেশনার অভাবে সবাই স্পাম করা শুরু করবে, যেটা কখনোই কাম্য নয়। noise.cash প্লাটফর্মে প্রবেশ করে আপনাকে যা করতে হবে- ১. Wallet set up- সর্বপ্রথম কাজ হলো আপনার BitcoinCash address আপনার wallet অপশনে সেট আপ করা, যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ২. আপনার প্রফাইল সেটিং- অবশ্যই চেষ্টা করবেন নিজের রিয়েল নাম ব্যাবহার করা। যদি কোন কারনে নাম আড়াল রাখতে চান তবে সমস্যা নেই। তবে যে কোন প্লাটফর্মে নিজের আসল নাম ব্যবহার করা সবচেয়ে জরুরি বিষয়। প্লাটফর্মটিতে প্রবেশের পর পরই পোস্ট না করে নিজের প্রফাইল সাজান, নিজের একটা সুন্দর ছবি সংযুক্ত করুন, নিজের bio তে নিজের সম্পর্কে লিখুন। যদি bio তে কি লিখবেন বুঝতে না পারেন আমার bio দেখুন। ৩. আপনার প্রথম কন্টেন্ট/ পোস্ট অনেক গুরুত্বপূর্ণ। আপনার প্রথম কন্টেনটি অনেক গুরুত্ব দিয়ে লিখবেন। চেষ্টা করবেন ১৫০+ শব্দের উপরে লেখা, সাথে সেই লেখা রিলেটেড একটি ছবি সংযুক্ত করা। অবশ্যই ছবিটি আপনার নিজের হতে হবে। • কেনো প্রথম কন্টেনটি গুরুত্বপূর্ণ? →কেননা আপনার প্রথম কন্টেন্টি যদি আকর্ষণীয় হয় তবে আপনি শুরুতেই টিপ পাওয়া শুরু করবেন। যেটা শুধুমাত্র ভালো কন্টেন্ট হলেই সম্ভব। পরবর্তীতে প্রতিটি কন্টেন্ট ৫০-৬০ শব্দের উপরে লিখুন। এটাই বেস্ট। আপনি হয়তো বলতে পারেন অনেকে তো ছোট কন্টেন্ট লিখেও পায় তাহলে সমস্যা কি? সমস্যা নেই তবে টিপ হুট করে বন্ধ হয়ে গেলে সমস্যা। আশা করছি বুঝতে পারছেন। ৪. অন্যে ইউসার দের সাথে বেশি বেশি কমেন্টের মাধ্যমে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। এতে আপনার সাথে সাথে ভালো সম্পর্কের পাশাপাশি তার সাবস্ক্রাইব পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে আপনার কনেন্টগুলো পড়ার জন্য ওডিয়েন্স তৈরি করতে হবে। ৫. ফেজবুকে যেভাবে শর্টকাটে লিখেন সেভাবে লিখবেন না। এই যেমন ধরুন " cz, I lv it, y u r talking" এভাবে লিখবেন না। আপনার লিখা সম্পুর্ন ভাবে নির্ভুল স্পেলিংয়ে হতে হবে। অলিখিত noise.cash রুলস- ১। কারোর কমেন্টে "Good morning, Good night, Have a nice day, Indeed, emoji, beautiful, wonderful, congratulations, I love it" এসব কমেন্ট করা থেকে বিরত থাকুন। ২। ফেজবুকের কোন লেখা কোন ভাবেই কপি করবেন না। এমনকি আপনার নিজের কোন লেখাও সেখান থেকে কপি করবেন না। আপনি এমনটা ভাবতে পারেন, আমার একাউন্ট লক করা, কেউ দেখতে পাবে না। ভাই! থামেন, এটা এলগরিদম, মানুষ না। আপনার সামান্য চুরিও ধরে ফেলবে। প্রথমে কিছুদিন কপি পোস্টে টিপ পাবেন। পরবর্তীতে দেখবেন আপনার টিপ বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার একাউন্ট স্পাম হয়ে গেছে। যেই স্পাম তুলতে আপনার পাগল হওয়া লাগতে পারে। আর ইন্টারনেট থেকে তো কপি করবেনই না। ৩। কোন ধরনের বাজে ভাষা ব্যাবহার করবেন না। বাংলায় গালি দিলেও আপনে ধরা খাবেন, আপনার একাউন্টের ১২ টা বাজবে। কাউকে মেনশন দিয়ে পোস্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন (এক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা ১০%) ৪। আপনি যদি wifi ব্যাবহারকারি হন তাহলে এটা মাথায় রাখবেন একটি মাত্র wifi দিয়ে একটি মাত্র একাউন্ট ব্যবহার করা যায়। একের অধিক একাউন্ট একই wifi IP address এ পাওয়া গেলে আপনার টিপ বন্ধ হয়ে যাবে। আপন যদি মোবাইলে ইন্টারনেট ব্যবহার কারী হয়ে থাকেন তাহলে আরকজন noise.cash ব্যাবহার কারীকে Hot spot দেয়া থেকে বিরত থাকুন। ৫। একের অধিক একাউন্ট কোন ভাবেই একটি মোবাইল, ডিভাইসে ব্যাবহার করবেন না। VPN তো কোন একাউন্টে লাগাবেন ইই না! ৬। যদিও এটা রুলসে লেখা আছে তবুও বলে দিচ্ছি, কখনোই কারোর থেকে সাবস্ক্রাইব চাইবেন না। কখনোই না!!! ৭। ডাউনলোড করা ছবি কখনোই ব্যাবহার করবেন না। যদি করতে চান তাহলে https://unsplash.com https://freepik.com এসব ফ্রি ইমেজ এর ওয়েবসাইট থেকে দিবেন সাথে ছবিটির লিংক সোর্স হিসেবে দিবেন। ৮। আপনি একটি লেখা কপি করে পোস্ট দিলে ২৪ থেকে ৩৬ ঘন্টা আপনার টিপ অফ থাকবে। এর মধ্য ভালো লিখলে সময় কমে আসতে পারে। তারপরেও যদি আপনি অনবরত কপি কন্টেন্ট লিখতে থাকেন তাহলে কপি করেন, তবে কোনদিন টিপ পাবেন না। ৯। কোন প্রকার লটারির কন্টেন্ট তৈরি করবেন না, এখানে লটারি করা সম্পুর্ন নিষিদ্ধ। ১০। টিপ স্পাম করবেন না। অর্থাৎ ১০ সেকেন্ড ১০ জনের পোস্টে লাইক দিবেন না। এক্ষেত্রে আপনার একাউন্টে সমস্যা হতে পারে, পরবর্তীতে দেখবেন আপনি আর কাওকে লাইক বা রিয়াক্ট দিতে পারছেন না। কিছু সমস্যা- আপনি টিপ পেতে পেতে মাঝে zero tip সমস্যার সম্মুখীন হতে পারেন! বিচলিত হবেন না, আপনি নতুন। জিরো টিপ নতুন হিসেবে পাওয়া টা স্বাভাবিক কেননা আমরা পুরাতনরাই মাঝে মাঝে এই সমস্যার সম্মুখীন হয়। এর মানে এই নয় যে আপনি কপি করে লিখছেন। এর থেকে বের হওয়ার উপায় হলো আপনাকে লিখে যেতে হবে। অবশ্যই ভালো কন্টেন্ট। লো টিপস বা ৩ ডেসিমাল টিপস সমস্যার জন্য এই রুলস গুলো দেখতে পারেন। https://noise.cash/post/g7z4542brw প্লাটফর্মের ব্যাপারে যেকোন তথ্য জানতে অবশ্যই এই প্লাটফর্মের এডমিনকে ফলো করুন। এডমিনের আইডি https://noise.cash/u/noise.cash আপনি সততার সাথে এই প্লাটফর্মে থাকলে এই প্লাটফর্ম আপনাকে আপনার চাওয়ার থেকেও বেশি দিবে। আমরা বাঙালী হিসেবে আমাদের অনেক লোভ, কিন্তু লোভ করবেন না। পরে আফসোস করতে হবে। প্রতিটি ভুল থেকে শিখবেন। ধন্যবাদ।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.