read.cash Log in
@Saha99saha more from that month

সেমাইয়ের লাড্ডু

খাবার শেষে একটু মিষ্টি হলে মন্দ কি। খাবার শেষে একটু মিষ্টি মুখ করলে খাবারের স্বাদ যেন বহুগুণ বেড়ে যায়। তাই আজ সেমাইয়ের লাড্ডু বানানোর রেসেপি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি এটি আপনাদের অনেক ভালো লাগবে। সেমাই সবার বাসায় কম বেশি থাকে। তাই সেমাইয়ের লাড্ডু সবাই বানাতে পারবেন বাসায়। আর এটার রেসেপিও খুব সহজ। কম উপকরন ও কম সময়ে এটি খুব সহজে বানানো সম্ভব। উপকরন: ১.সেমাই-১ প্যাকেট। ২.ডিম-১টি। ৩.চিনি-পরিমান মতো। ৪.লবন-স্বাদ অনুযায়ী। ৫.সয়াবিন তেল। প্রস্তুত প্রণালি: ১.প্রথমে একটি পাত্রে সেমাই, ডিম, চিনি আর লবন একসাথে নিয়ে মাখাতে হবে। ২.ভালো ভাবে আর অনেকক্ষণ সময় নিয়ে এটি মাখাতে হবে এবং অন্য একটি পাত্রে গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে তা তুলে রাখতে হবে। ৩.এখন চুলায় কড়াই বসিয়ে দিতে হবে এবং কড়াইয়ে তেল দিতে হবে। তেলের পরিমান একটু বেশি দিতে হবে। ৪.এবার তেল গরম হলে বানানো লাড্ডু গুলো ডুবো তেলে দিয়ে দিতে হবে। তারপর ধীরে ধীরে লাড্ডু গুলো ভাজতে হবে। ৫.ভাজা লাড্ডু গুলো অপর একটি পাত্রে তুলে নিতে হবে এবং গরম গরম পরিবেশন করতে হবে। পরিবেশনের সময় লাড্ডু গুলোর উপর দিয়ে বাদাম,টুকরো করা খেজুর দিয়ে সুন্দর করে পরিবেশন করা যায়।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.