read.cash Log in
@Saha99saha more from that month

লিচি আইসক্রিম

এই গরমের দিনে আইসক্রিম সত্যি স্বস্তি বয়ে নিয়ে আসে। তাই ঘরে বসে অল্প সময়ে অল্প উপকরন দিয়ে কিভাবে আইসক্রিম তৈরি করা যায় তাই বলব☺ খুব কম উপকরন দিয়ে, ঘরে যা আছে তা দিয়েই তৈরি করা সম্ভব "লিচি আইসক্রিম"। লিচি কম বেশি সব মানুষেরই পছন্দের একটি ফল। আর এটি ঋতুভিত্তিক ফল, তাই সবারই লিচি খাওয়া দরকার। এতে স্বাস্থ্য ভালো থাকবে। আর যদি লিচি দিয়ে আইসক্রিম বানিয়ে খাওয়া যায় তবে গরমেও খুব ভালো লাগবে। উপকরন: ১. লিচি। ২. দুধ। ৩. চিনি। ৪. লবন(স্বাদ অনুযায়ী)। ৫. এলাচ। ৬. দারুচিনি। বাসায় বসেই মাত্র এই কয়েকটি উপকরন দিয়ে খুব সহজে ও কম সময়ে " লিচি আইসক্রিম" তৈরি করা যায়। আপনিও এটি বাসায় তৈরি করতে পারবেন। প্রস্তুত প্রণালি: ১. প্রথমে একটি পরিষ্কার পাত্র ধুয়ে চুলায় বসাতে হবে। এরপর পাত্রে এক এক করে দুধ, চিনি(স্বাদ অনুযায়ী), লবন(সামান্য), এলাচ, দারুচিনি দিয়ে দিতে হবে। ২. এগুলো অল্প আঁচে অনেক সময় পর্যন্ত গরম করতে হবে। ৩. দুধে বলক এসে গেলে লিচিগুলো টুকরো করে কেটে দুধে দিয়ে দিতে হবে। ৪. আবার অল্প আঁচে দুধ ও লিচি গরম করতে হবে। বলক এলে আইসক্রিম তৈরির পাত্রে ঢেলে ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ৫. আইসক্রিম তৈরির পাত্রটি ফ্রিজে রেখে বরফ তৈরি করতে হবে। তারপর ঘণ্টা খানেক বাদে তা ফ্রিজ থেকে বের করে আইসক্রিম পরিবেশন করতে হবে। ৬. পরিবেশনের সময় আইসক্রিম এর উপর দিয়ে হালকা চকলেট দিয়ে দিয়ে দিলে আরো মজা লাগবে খেতে। কারন, বাচ্চারা চকলেট খুব পছন্দ করে।

পরিবেশন যত সুন্দর হয় খাবারটি তত আকর্ষণীয় হয়। তাই পরিবেশনের দিকে খেয়াল রাখতে হবে। সময়ে তৈরি করা যায় আর প্রস্তুত প্রণালিও খুব সহজ, তাই যে কেউ এটি বাসায় তৈরি করতে পারবে। ছোটদের জন্য এটি খুব মজার একটি খাবার হবে আশা করি।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.