মতিচুর লাড্ডু
লাড্ডু জিনিসটাই আমার খুব পছন্দের। আর তা যদি "মতিচুর লাড্ডু" হয় তাহলে তো কথাই নেই। খুব কম উপকরনে আর খুব কম সময়ে এটি বাসায় তৈরি করা যায়। মাত্র তিনটি উপকরন দিয়েই বাসায় এটি বানানো যায়। তাই যেকোনো সময়ে এটি বাসায় বানানো সম্ভব। উপকরন: ১. বেসন। ২. চিনি। ৩. তেল। প্রস্তুত প্রণালি: ১. একটি পাত্রে সামান্য বেসন নিয়ে পানি দিয়ে ভালো করে মিশাতে হবে। (বেসন চেলে নিলে ভালো ভাবে মিক্স হবে) ২. এখন বেসনটি গরম তেলে ছাকনি দিয়ে ছোটো ছোটো বিন্দুর মতো করে দিতে হবে।এটিকে বুন্দিয়া বলা হয়।(শুরুতে একটি কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে। তেল ভালো ভাবে গরম হলে বুন্দিয়া ভালো হবে।) ৩. বুন্দিয়া বানানো হলে অপর একটি পাত্রে সমপরিমাণ চিনি ও পানি দিতে হবে সিরা বানানোর জন্য। অল্প আঁচে চিনির পানি গরম করতে হবে। সিরা হয়ে এলে সামান্য লেবুর রস সিরায় দিয়ে দিতে হবে। ৪. সিরা প্রায় হয়ে এলে বুন্দিয়া গুলো সিরায় দিয়ে ভালো ভাবে মিক্স করতে হবে। সিরা একদম শুকানো পর্যন্ত বুন্দিয়াসহ সিরা ঘন করতে হবে। ৫. একদম শুকিয়ে গেলে(পানি না থাকলে) বুন্দিয়া নামিয়ে ফেলতে হবে। ৬. বুন্দিয়া নামিয়ে গোল গোল শেপ করে লাড্ডুর মতো করে বানাতে হবে। ৭. সবশেষে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করতে হবে।
পরিবেশনের সময় নিজ নিজ ইচ্ছামতো, খাবারের সৌন্দর্য বৃদ্ধির জন্য সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। বাসায় মেহমান এলেও এটি অল্প সময়ে বানিয়ে পরিবেশন করা যায়।
2 comments
লেবুর রস যেটা বললেন ওটা বুন্দিয়াকে ফেটে ফেলবে না? যতটুক জানি লেবুর রস তো দেওয়া হয়না সম্ভব...! 🙄 ভুল কিছু বললে মাফ করে দিবেন।
লেবুর রস সামান্য পরিমানে দেয়া হয় যাতে চিনির সিরাটা দ্রুত জমে না যায়।