read.cash Log in
@Saha99saha more from that month

২বছর বয়সী শিশু

২ বছর বয়স হচ্ছে মা ও শিশু উভয়ের জন্যই স্বস্তিদায়ক। এই বয়সটা তুলনামূলক ভারসাম্যের বয়স। (২½, ৩½, ৪½------ এগুলো ভারসাম্যহীনতার বয়স)। এই বয়সের শিশু আগের থেকে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তার বাড়তি পরিপক্বতা, অন্যের কথা মেনে চলতে আগ্রহী হওয়া, আর যা করতে পারে না তাতে অনাগ্রহ প্রকাশ - এ সবকিছুর জন্য একজন শিশুকে পরিচালনা করা সহজ হয়। সামাজিক ভাবে সে মানুষের প্রতি আগ্রহ দেখায়, অন্যকে খুশি করতে চিন্তিত থাকে এবং নিজেও খুশি হতে চায়। শেয়ারিং বা ভাগাভাগি জিনিসটা তার জন্য নয়। তবে অন্যের সাথে খেলনা ভাগ করে খেলতে চায়। তার ভালো বৈশিষ্ট্য - উষ্ণ (Warm) প্রতিক্রিয়া, অন্যের প্রতি আগ্রহ আনন্দদায়ক। তার ভাষার বিকাশে দক্ষতা তাকে তার এ আচরণে সহায়তা করে। অন্যের কথা বুঝতে পারে।তার চাহিদা পূরনে ভাষার ব্যবহার অনেক কিছুতে সামর্থ্য করে তোলে। "He is becoming a master of persuasion. "

হতাশা কম দেখা দেয়। অনেক সময় ভাষার বদলে কান্না, চিৎকার, আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করে। সন্ঞ্চালনমূলক দক্ষতার ক্ষেত্রে ২বছর বয়স অনেক দক্ষ। সহজেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে, ভারসাম্য রাখতে পারে, অনেক সময় হাঁটার চেয়ে হামাগুড়ি দেয়, দৌঁড়াতে পারে, লাফ দিতে পারে- ইত্যাদিতে অভ্যস্ত হয়। কিন্তু ২ বছর বয়সে সে এখনো "Infant Child "। সে নার্সারি স্কুলের চেয়ে বাড়িতে থাকতে বেশি পছন্দ করে।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.