আজ গল্প টা তোমার আমার
আজ গল্পটা তোমার আর আমার বাসর রাতের গল্প --------------------------------- আমি দোরজা আটকিয়ে দিয়ে ভিতর ঢুকলাম। দেখলাম,সে বিছানার উপরে বসে আছে। আমিও গিয়ে বিছানার এক পাশে বসলাম। সে আমায় দেখে লজ্জাস্থিত চোখটা একটু নিচু করে ফেলল। আমি তার কাছে গিয়ে তার হাতটা আলতো করে চেপে ধরলাম। ও আমার দিকে তখন তাকালো। আমি ওকে জিজ্ঞাস করলাম,আজ যেহেতু আমাদের বিবাহের প্রথম রাত,সেহেতু তুমি আজ যা চাইবে,আমার সামর্থ্য থাকলে,সেটা তোমাকে দেয়ার চেষ্টা করব। ও প্রথম প্রথম কিছুই বলল নাহ। হইতো লজ্জায়। আমি ওর হাতের অপর আলতোভাবে রাখা হাতটি আরো শক্ত করে ধরলাম। যাতে ও আমায় ভরসা করতে পারে। ও আমার দিকে আবার তাকালো।আমি আবার বললাম,তুমি কি আমার থেকে কিছু চাও? ও আমার হাতটা চেপে ধরলো।এবং বলল,আমি যা চাই আপনি তাই দিবেন? আমি বললাম, আমার সামর্থ্যের মধ্য থাকলে দিবো নাহ কেন? ও বলল,আমার এই হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন?আমরা দুইজন এতো বেশী আমল করব যে,আল্লাহ আমাদের উপর সন্তুষ্টি হয়ে যায়।ফরজ থেকে এসরাক সব সালাত আমরা আদায় করবো কেমন?গভীর রাতে ওঠে দুইজন প্রতিদিন তাহাজ্জুদ আদায় করব কেমন?আপনি যা বলেবেন তাই শুনবো। আমি কিছু বলছি না,শুধু মাথা নাড়াচ্ছি ওর দিকে তাকিয়ে ওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি।ওর কথা শুনতে আমার অনেক ভালোও লাগছে বটে।যে মেয়েটা এতোক্ষন চুপ করে বসেছিল।সেই মেয়েটা এখন কি সন্দুর গুছিয়ে কথা বলছে এতে ভালো লাগবে নাহ! এই শুনছেন আপনি? হুম,তুমি বলতে থাকো। আমি বড়দের কাছ থেকে শুনেছি যে,দাম্পত্য জীবনে আসল মজা ঝগড়াতে।কিন্তু আমি কোনো অশান্তি চাই না।নবী(সাঃ) এর ঘরে ঝগড়া লেগেছিল।আমাদের ঘরেও একদিন লাগবে,আমি জানি।তাই আমি যখন রেগে থাকবো তখন আপনি চুপ থাকবেন।আর আপনি যখন রেগে থাকবেন তখন আমি চুপ থাকবো।আর হ্যাঁ,রাগ ভাঙাতে দুইজনই এগিয়ে আসবো।তবে আপনি প্রথমে আসবেন,যেহেতু আপনি পুরুষ মানুষ। আমি বললাম,আচ্ছা আসবো।আর কিছু চাও? ও আবার বলা শুরু করলো।আমি শুনতে শুরু করলাম।মনে হচ্ছে আল্লাহ আমার জন্য কোনো ভুল মানুষকে বাছাই করেনি।এ যেন এক অতি সাধারণের মধ্যে এক অনন্য সাধারণ।আমি যেন কোনো এক জান্নাতি হুরের সন্ধান পেয়েগেছি।পাহাড়ের কিনারা থেকে যদি আমি পরে যায়,আমি নিশ্চিত ও আমার হাতটা ধরে নিজেও পরে যেতে দ্বিধাবোধ করবে না। ও বলেই চলেছে,আমাকে হজ করতে নিয়ে যেতে হবে কিন্তু আপনাকে।তবে হজের টাকা জমাতে আপনাকে আলাদা আয় করতে হবে নাহ।আপনি যতটুকু হালাল আয় করবেন আমি ততটুকতেই খুশি।আপনি যা আয় করবেন সেখান থেকে একটু জমাবো।আর বাকি টা আল্লাহর হাতে।আর আল্লাহ সবাইকে ফিরিয়ে দেন নাহ।গভীর রাতে আল্লাহ যখন প্রথম আসমানে আসেন তখন ওনার কাছে চাইলেই পাওয়া যায়,বোঝলেন? হুম,আর? আর আমার এই হাত আপনি কোনো দিন ছাড়বেন নাহ কিন্তু।এমন শক্ত করে ধরে রাখবেন কেমন?আর আমাকে অনেক অনেক ভালোবাসবেন।তবে মা-বাবার থেকে বেশি নয়।মা বাবার পর আমাকে ভালোবাসবেন কেমন? অফিসের চেয়ারে বসে বিয়ের প্রথম রাতের কথা ভাবতে ভাবতে হটাৎ বস এসে এই মাসের বেতনটা দিয়ে গেলেন।আমার আজকে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে ফেরার সময় স্ত্রীর জন্য কিছু নিয়ে যাওয়া সন্নত। বাড়ি ফেরার পথে মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি,আর ওর জন্য একটা শাড়ি আর একটা বেলী-গোলাপ ফুলের মালা নিয়ে নিলাম।আর মাসিক বাজার। আমি বাড়ি ফেরে কলিং বেল দিতে না দিতে ও হাজির। ও আমাকে দেখতেই বলে ওঠলো কি,ব্যাপার এতো তাড়াতাড়ি চলে আসলেন যে,আপনার শরীর ঠিক আছে তো। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। হাতের জিনিস গুলো মা-বাবা কে দেওয়ার পর ওকে দিলাম।সাবাই অনেক বকা ঝকা করছে,যে এতো গুলো টাকা অপচয় হলো।ওর হাতে বাজারের ব্যাগটা দিলাম। ও বললো,মা-বাবার জন্য এনেছেন ঠিক আছে আমার জন্য আনতে গেলেন কেন।আমার তো অনেক নতুন কাপড় আছে। আমি বললাম, আমি কি এই গুলা এমনি এমনি করেছি নাকি,জান্নাত পাবো বলে করেছি।নবী(সাঃ) বলেছে স্বামী তার স্ত্রীর জন্য দু-হাত খুলে ব্যয় করবে। হুম হয়েছে থাক।এবার জান আপনি হাত মুখ ধুয়ে আসেন,খেতে দিচ্ছি। রাতে ও হটাৎ আবদার করে বসল।ছাদে যাবে।চাঁদ দেখবে। আমি বললাম যেতে পারি যদি তুমি ওই শাড়িটা পরো তবে। ও ওই(মাঝখানে নিল-লালের খেলা,পাড়টা সাদা রঙের) শাড়িটা পড়ল।দু হাতে মেহেদীর রং,হতে নীল চুরি,পায়ে নূপুর,চুলে সেই ফুলের মালাটা। আমি সাদা পাঞ্জাবি পাইজামা আর ওর শাড়ির রঙের সাথে মিল রেখে নিল ব্লেজার টাও পড়লাম। ছাদে গিয়ে দুইজন আকাশ দেখছি।আজকের আকাশ টা অনেক সুন্দর দেখাচ্ছে।চাঁদটা দেখলে মনে হবে যেন একবার ছুঁঁয়ে দেখি।ও হটাৎ বলে উঠলো আমাকে প্রোপোজ করো তুমি। খুব জেদি মেয়ে প্রোপোজ না করে উপায় নেয়।আমি ওর খোপা থেকে একটা গোলাপ ছিঁড়ে নিয়ে,আমার বা-পায়ের হাটু টা একটু অবনমিত করে বললাম, এই তুমি কি আমার আকাশের চাঁদ হবে,এই তুমি কি আমার বদ্ধো ঘরের খোলা জানালা হবে,তুমি কি হবে আমার ভাসমান ভেলাই দেখা উপকূল। আমার হাত থেকে ও ফুলটি নিল এবং লজ্জাস্থীত কন্ঠে আমার দিকে তাকিয়ে বলে ওঠলো,আমি কখনো হবো না বলেছি? সেই যে তার হাত শক্ত করে ধরে শুরু হয়েছিল আমার পথ চলা,সেই হাত আজও ধরে আছি। কি ভাবছেন লাইক কমেন্ট এর জন্য এই গল্পটা।তাহলে ভুল ভাবছেন। আমি চায় প্রত্যেক টা মানুষের জীবনে এমন একটা দিন আসুক,আসুক এমন একটা মানুষ।ভালো থাকুক সবাই তাদের প্রিয় মানুষ গুলাকে নিয়ে।
No comments yet