read.cash Log in
@Safwan more from that month

Golpo7

মাত্র কয়েক মিনিট আগে আমি আমার স্ত্রী তুলিকে হত্যা করলাম। নিজের হাতে বিষ মিশানো দুধ খাইয়েছি ওকে। অবাক করা বিষয় কি জানেন? তুলি জানতো আজ আমি ওকে খুন করবো। এমনকি ও এটাও জানতো যে দুধে বিষ আছে। তারপরও ও আমার হাত থেকে দুধটা হাসি মুখে খেয়ে নিলো। দুধ খেয়ে বললো আমি তোমাকে ‌শেষ বারের মত জড়িয়ে ধরে তোমার চোখে একটা চুমো খাবো? আমার ভালোবাসা দিয়ে ভুলাতে চেষ্টা করতাম। তুলিকে আমি কয়েকবার বলেছিলাম চলো আমরা আলাদা বাসায় উঠি! কিন্তু ও বলতো বাবা মা যতই বকা দিক তারা কিন্তু বাবা মাই। জন্মের পর থেকে তুলি কখনো বাবা মায়ের স্নেহ ভালোবাসা পায়নি। ভেবেছিলো বিয়ের পর সেটা পুরন হবে। কিন্তু কথায় আছে না তৃষ্নার্ত যেখানেই যায় সাগর শুকিয়ে যায়। তখন যদি তুলি আমার কথামত আলাদা বাসায় যেতে রাজি হতো তাহলে ওর মৃত্যু হতো না। কিছুদিন থেকে মা খুব অসুস্থ ছিলেন। তুলি মাকে খুব সেবা যত্ন করতো। সেদিন মা আমায় রুমে একা ডাকলেন। আমি যাওয়ার পর মা বললো মাঃ বাবা তোর কাছে কিছু চাইবো দিবি? আমার শেষ চাওয়া। শেষ ইচ্ছা। মায়ের কথায় খুব কষ্ট হচ্ছিলো। শত হলেও নিজের মা তো? আমিঃ হ্যা বলো মা। মাঃ আগে আমাকে ছুয়ে প্রতিজ্ঞা কর যে আমি যা বলবো তাই শুনবি। আমিঃ ঠিক আছে মা প্রতিজ্ঞা করলাম। ( মাকে ওয়াদা করাটাই আমার জীবনের চড়ম কাল হয়ে দাড়ালো। ) মাঃ তুই ঐ পাঁপকে বিদায় কর। নয়তো মেরে ফেল। ও যতদিন থাকবে আমি মরেও শান্তি পাবো না। মাকে কিছু বলতে চাইছিলাম কিন্তু মা বলতে দিলো না। মা বললেন দেখ তুই আমাকে ছুয়ে প্রতিজ্ঞা করছিস। এখন বল তোর মা বড় না বৌ। আমি কোন কথা না বলে রুম থেকে চলে আসতে নিলাম। দেখলাম তুলি পানি হাতে দাড়িয়ে আছে। ওর চোখ থেকে পানি পড়ছে। মানে ও সবটা শুনেছে। আমি কোন কথা না বলে রুমে চলে আসলাম। সেদিন রাতে তুলি নিজে থেকেই আমায় অনেক আদর করলো। ভালোবাসায় ভরিয়ে দিলো আমার মনটাকে। আমায় পরিপূর্ন করলো ওর রাঙানো ভালোবাসায়। শেষ রাতে তাহাজ্জুত নামাজ পড়ে আমায় বললো তুলিঃ তোমার জায়গায় আমি থাকলে আমি আমার মায়ের কথা মানতাম। আমি অবাক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে ছিলাম। আমার চোখ দুটো দিয়ে পানি পরছিলো। তুলি আমার চোখের নিচে চুমো দিয়ে আমার চোখের পানি গুলোকে শুষে নিলো। গত দুদিন তুলি আমায় এত ভালোবাসা দিয়েছে যা কল্পনার বাইরে। হয়তো এটাই ওর শেষ ভালোবাসা। আর আজ আমি তুলিকে মারলাম। তুলি এটাতো জানতো যে আমি ওকে মারবো কিন্তু ও কি এটা বুঝতে পারেনি যে আমি ওকে ছাড়া বাঁচবো না। ও কি ভেবেছে আমি মায়ের কথা শুনবো আর আমার ভালোবাসার মান রাখবো না? হুমমম তা কি হয়? আমি মায়ের কথায় যেমন তুলিকে মেরে ফেললাম। তেমনি তুলির ভালোবাসার মান রাখতে তুলির সাথে এক হয়ে এক সাথে দুজন পরপারে পাড়ি জমাবো। জানি উপরওয়ালা আমায় মাফ করবে না। তুলিকে খেতে দেয়া অর্ধেক পরিমান দুধ আমি নিজের জন্য রেখেছিলাম। সেটা মাত্র খেলাম। মাকে কিছু কথা বলার আছে----- মা তুমি মা। মায়ের স্থান কাউকে দেয়া যায় না। আল্লাহর পর মায়ের স্থান। কিন্তু মা , মা যদি কলিজা হয় স্ত্রী তবে হৃদয়। কলিজা ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি হৃদয় ছাড়াও বাঁচতে পারে না। দুজনই জীবনের অবিছেদ্দ অংশ। আমি তোমার কথা রাখলাম। সাথে আমার ভালোবাসার মর্যাদাও রাখলাম। মা তোমার শেষ ইচ্ছাতো আমি পূরন করলাম। এবার তুমি আমার শেষ ইচ্ছা পূরন করবে মা? মা আমাকে আর তুলিকে এক জায়গাই পাশাপাশি কবর দিও। আর হ্যা মা তিনজনের জানাজা পড়িও। তিন জন কে সেটা ভাবছো তো? আমি , তুলি আর আমাদের অনাগত সন্তান। হ্যা মা তুলি সেদিন তোমায় বলেছিলো না মা আপনাদের নাতি নাতনি থাকলে কেমন হতো? সেদিন তুমি তুলিকে বলেছিলে তোর সন্তান তোর মতই পাঁপ হবে। না মা আমাদের সন্তান পাঁপ না। ও আমার ওরশজাত সন্তান। আমার রক্ত ছিলো। মা আমি জানি কাল তুমি খুব কাঁদবে। তোমার আর্তনাতে পুরো বাড়ি কেঁপে উঠবে। কিন্তু মা তোমার সন্তান মরেছে বলে তুমি এত কষ্ট পাবে তাহলে আমার সন্তানের জন্য আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে তা তুমি বুঝতে পারছো? জানো মা আজ তুলিকে মারার পর আমি বিছানার নিচ থেকে একটা কাগজ পাই। সেটা থেকেই আমি জানতে পারি আমি বাবা হতে চলেছি। না বাবা হতে চলেছিলাম।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.