read.cash Log in
@Safwan more from that month

Boser meye

গল্পের নাম --বসের মেয়ে যখন বউ পর্ব ২,,,,, এবার মনে মনে আনন্দ হচ্ছে,,যাক রাখির বিয়ে হয়ে যাচ্ছে।। তাহলে এবার আমার কিছু করবে না।মাথা থেকে যেন টেনশন কমে গেল।। নিজের ডেস্কে এসে আরামে কাজ করছিলাম।।বাহ বেশ ভালই লাগছে এখন।।ডাইনি টা এবার কিছু করবে না।।😁 কাজ শেষ করে ফ্লাটে এলাম এসে ফ্রেশ হয়ে খালি খাওয়া শেষ করছি।ওমনি কল এল বসের।। -- হেলো স্যার, -- হ্যা নয়ন। কালকে থেকে তোমার কাজ শুরু হয়ে যাবে,, -- জ্বি স্যার বুঝতে পারছি।। -- হুম।।কালকে অফিস না গিয়ে আমার বাসায় চলে আসবে।। -- ওকে স্যার।। তারপর কল কেটে দিলাম।। বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম তখনি বাবার নাম্বার থেকে কল এল,, -- হেল বাবা,, -- হ্যা বাবা নয়ন কেমন আছিস?? -- ভাল বাবা।। তুমি?? -- ভাল আছি -- মা আর তুলি(তুলি আমার পিচ্চি বোন) -- ওরাও ভাল আছে। -- বাবা ২ দিন তোমার নাম্বার বন্ধ কেন?? -- মোবাইলটা নষ্ট হয়ে গেছে বাবা।।এইটা তোর কাকার মোবাইলে সিম ঢুকাইছি। নিমিশেই আমার মন খারাপ হয়ে গেল।।আমার এই ২৫ হাজার টাকা বেতনে নিজের খরচ আর বাবা মাকে ঠিক ভাবে চালাতেই পারছি না।। বাবার মোবাইল খারাপ হইছিল অথচ আমাকে বলে নি।।বাবা জানত আমাকে বললে আমি মোবাইল কেনার টাকা দিয়ে পাঠাইতাম নিজের খরচ থেকে।।তাই হয়ত বলে নি।। -- আচ্ছা বাবা আমি তোমাকে কালকে টাকা পাঠাবো।।একটা মোবাইল কিনে নিও। -- লাগবে না মোবাইল।।তুই সাবধানে থাকিশ। -- লাগবে বাবা।।তোমাদের সাথে কথা না বললে আমার সময় কাটে না।।তুমি কিনে নিও। -- আচ্ছা আচ্ছা দিস।। এরপর মা আর বোনের সাথে একটু কথা বলে কল কেটে দিলাম।। পারি দিলাম ঘুমের রাজ্যে।। কি সুন্দর স্বপ্ন দেখছি!!আমি, আমার বাবা,মা, বোনের সাথে ঘুরে বেরাচ্ছি।।নানা খাবার খাচ্ছি।। ক্রিং ক্রিং,,,, ধুর সালা আমার এত সুন্দর স্বপ্ন ভেঙে দিল।।কোন সালায় দেখি তো, মোবাইল হাতে নিয়ে দেখি বসের কল,,ধুর ভাল লাগে না।।যাবই তো ওর বাড়ি।।কল দিয়ে জ্বালানো লাগে নাকি?? -- হেলো স্যার -- হ্যা নয়ন কোথায় তুমি?? -- এইত স্যার বের হচ্ছি।। একটু পরেই পৌছে যাব।। -- আচ্ছা আস। আমি এবার তারাতারি উঠে ফ্রেশ হয়ে দৌড় মারলাম।। তারাতারি সিএনজি নিয়ে গেলাম বসের বাড়ি। বাড়ির সামনে নেমে দিলাম দৌড় বসের বাড়ির ভেতরে।। সেই কতক্ষনে বলছি আসছি।।অনেক লেট হয়ে গেল।। যেমনি দৌড়ে গেটে ঢুকব ওমনি কারো সাথে ধাক্কা খেলাম।।ধুর এমনি দেড়ি হইছে তার উপর আবার বাধা এল।।আমি রেগে গিয়ে কিছু না দেখেই,, -- কে রে??দেখে চলতে পারেন না?? আমার এই কথা বলতে দেড়ি কিন্তু আমার গালে থাপ্পড় পরতে দেড়ি হল না।। আমি তাকিয়ে দেখি স্যারের মেয়ে রাখি।। -- ওই ফকিরের বাচ্চা আমাকে বলিশ দেখে চলতে নিজে দেখে চলতে পারিশ না।। আমি মাথা নিচু করে দাড়িয়ে আছি।। -- যত সব গায়ে পরা স্বভাব। বলে চলে গেল। আর আমি বাসার ভেতরে এলাম।। বসের সাথে দেখা করলাম।।বস আমাকে কাজ বুঝিয়ে দিল।। আমি আমার মত কাজ করছিলাম।। এভাবে ২ দিন কেটে গেল।।বিয়ের আর মাত্র ৪ দিন।। আমি সকালে উঠে এসেছি বসের বাড়ি।।বাড়ি ডেকোরেট করা হচ্ছিল।।হঠাৎ বস আমাকে ডাকল,, নয়ন! -- জ্বি স্যার কিছু বলবেন? -- হুম।।রাখি শপিং এ যাচ্ছে।তুমি ওর সাথে যাও।। -- কিন্তু স্যার,, -- কোনো কিন্তু না।।ওর কাজিন রা কেউ আসে নি।।ওর বান্ধবীরাও নাকি কালকে আসবে।।আজকে নাকি আসতে পারবে না।।তাই তুমি যাও।। -- ওকে স্যার।। ধুর ব্যাটা আবার আরেক ঝামেলায় ফাসাই দিল।। আমি গাড়ির সামমে দাড়িয়ে আছি।।একটু পর এল রাখি।।এসেই,, -- কিরে ফকির তুই এখানে কেন?? -- স্যার আমাকে আপনার সাথে শপিং এ যেতে বলল,, -- শপিং আর তোর সাথে।।। নেভার।। -- আচ্ছা তাহলে আমি বসকে বলে আসি,, -- এই না।।লাগবে না।।চল।।(বাবা আবার কি না কি বলে) চলে এলাম শপিং মলে।। অনেকক্ষন ধরে এপাশ ওপাশ হেটে বেরাচ্ছে।আর আমি পিছন পিছন যাচ্ছি।।অনেকগুলো শপিং করল। আর সব ব্যাগ আমার কাছে।।শপিং করার ইচ্ছা মিটে গেছে।। দেখতে দেখতে বিকাল হয়ে গেল।।আমি রাখি আর শপিং ব্যাগ গুলো বাসায় পৌছে দিয়ে নিজের ফ্লাটে এলাম।।এসে রেস্ট নিচ্ছি।।বাবা মোবাইল কিনছে তাই কল দিলাম।। রিসিভ হলো,, -- হেলো বাবা, -- কেমন আছিস?? -- ভাল।।তুমি?? -- ভাল।। -- মা আর বোন? -- ওরাও ভাল আছে।।তা কালকে কল দিলি না যে, -- বসের মেয়ের বিয়ে তো।।সব কাজ আমাকে দিছে।।তাই ব্যাস্ত ছিলাম।। -- ওহ।। -- আচ্ছা মাকে দাও তো, -- কথা বল,, -- হেলো মা,, -- কেমন আছিস রাজ।। -- ভাল। তুমি?? -- আমিও।।খাওয়া করছিস?? -- হুম।।মা একটা কথা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবে?? -- বল, -- আমার পাঠানো টাকাতে কি তোমরা ভালভাবে চলতে পারো? মা এবার ফোনটাকে আড়াল করে কেদে দিল।।আবার নিজেকে সামলিয়ে,, -- হুম খুব পারি,, মায়ের গলা শুনেই বুঝা যাচ্ছে মা কাদল,, আর আমিও এতে বুঝে গেলাম।।না এরপর থেকে আরও বেশি করে টাকা পাঠাবো।। ১৫ হাজার বাড়িতে দিব।।আর ১০ হাজারে আমি চলব।। আসলে আমার বোনকে ভাল স্কুলে পড়াই।। আমার ইচ্ছা ও ডাক্তার হবে তাই।।আর আমি তো ঢাকাতে থাকি তাই ফ্লাট ভাড়া নিয়ে থাকি।।আমি হোস্টেলে থাকতে পারি না,,তাই ফ্লাট ভাড়া থাকি,,।এতেই টাকা শেষ হয়ে যায়।। বোনের স্কুল,টিউশনিতে ৪-৫ হাজার টাকা শেষ হয়ে যায়।।আর তাছাড়াও বারতি খরচ থাকেই।। -- আচ্ছা মা এখন রাখি।। বলে কল কেটে দিলাম।।আর না রাতে না খেয়েই ঘুমিয়ে গেলাম,, পরদিন,,, ,,,,,,চলবে,,,,,, কেমন লাগলো প্লিজ জানাবেন।লাইক কমেন্ট করতে টাকা লাগেনা পাশেই থাকুন, ধন্যবাদ।।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.