read.cash Log in
@Safwan

স্বামীকে ভালোবাসুন

★স্বামীকে ভালোবাসুন কারণ, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার হুকুম থাকতো সে হতো আপনার স্বামী। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে ঘরে ফিরে আসে, এক টুকরো মিষ্টি হাসির মাধ্যমে। কারণ সে আপনার জন্য হালাল রিজিকের চেষ্টায় সারাদিন খাটনি করে ক্লান্ত দেহে বাড়ী ফিরেছে। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে আপনাকে বলে, বৌ! তুমি আমার মা-বাবা পরিবার পরিজনের খেদমত করো। কারন এই মা-বাপ ছাড়া আপনি আপনার স্বামীটিকেই পেতেন না, আর আপনার স্বামীর জান্নাত, আয় উন্নতি তার মা-বাবার দোয়া, সন্তুষ্টির মাধ্যম যা আপনার সাথে জড়িত। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে বলে, বৌ! সংসারের কাজের পাশা-পাশি ওয়াক্ত মতো নামাজটাও পড়ে নিও। কারণ সে জান্নাতেও আপনার সাথেই থাকতে চায়। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে আপনাকে পরিপূর্ণ পর্দার সাথে চলতে বলে, কারন সে চায় না তার সুন্দরী স্ত্রীকে অন্য কোন পরপুরুষ দেখে ফেলুক এবং তার স্ত্রী গুনাহগার হোক। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে আপনাকে একাকী বাহিরে বের হতে নিষেধ করে, কারণ সে জানে মাহরাম পুরুষ ছাড়া অযথা মেয়েদের জন্য বাইরে বের হওয়া হারাম। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে আপনার জন্য কোন গিফট নিয়ে আসে, যদিও তা কম দামী হয়, বা আপনার পছন্দ না হয়। কারন সে ভালোবাসে বলেই আপনাকে সারপ্রাইজ দিয়েছে। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে আপনাকে সবসময় পরিপাটি হয়ে থাকতে বলে, কারন সে অন্য সকল নারীর থেকে দৃষ্টি হেফাজত করতে চায়। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে আপনার কাছে একটু সোহাগ কামনা করে, কারন সে অন্য নারীতে আসক্ত নয়। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে আপনার কাছে নিজেকে জাহির করতে চায়, কারন সব হাজবেন্ড-ই চায় তার স্ত্রীর কাছে সে হিরো হয়ে থাকুক। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে অসময়ে আপনার হাতের বিশেষ কোন আইটেমের খাবার খেতে চায়, কারন সে ভালবাসার মানুষটির সেই রান্নাটাকে এখন মিস করছে। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে কোন কারনে আপনার সাথে অভিমান করে, কারন অতিমাত্রায় ভালোবাসা থেকেই কিন্তু অভিমান সৃষ্টি হয়। . ★স্বামীকে ভালোবাসুন যখন সে আপনার লাইফ পার্টনার, যার সাথে জীবনটা পার করবেন বলে মা- বাবার ঘর ছেড়েছেন তাকে যদি ভালো না বাসেন তবে জীবনটা পার করবেন কি করে ? . ★পরিশেষে একটি বিশেষ সতর্কবাণীঃ- স্বামী যখন কোন কারনে রেগে যায় তখন ভুল করেও আপনি তর্ক করতে যাবেন না। একেবারে চুপ করে থাকবেন। যদিও আপনি নির্দোষ ছিলেন। ধন্যবাদ প্রিয়❤

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.