read.cash Log in
@Safwan

Prem

-এই শুনো তোমার নাম্বারটা দেওয়া যাবে? . -হুম যাবে। . -ইয়েস!📷 ওকে দাও। . -লিখেন, আমার নাম্বার হলো ২। . -হোয়াট! মানে কি? . -মানে আমার নাম্বার দুই। আমরা মোট চার ভাইবোন। তার মাঝে আমি দুই নাম্বার। . -ধুর, এই নাম্বার কে চাইছে? . -তাইলে? আমার রোল নাম্বার চাচ্ছেন? দিবো? . -আরে নাহ গাধা। তোমার ফোন নাম্বার চাইছি। মানে মোবাইল নাম্বার। . -ওহ, তো সেটা ঠিকঠাক বললেই হয়। এতো ভান করার কি আছে? . -আমি মোটেও ভান করিনি। আমি জানতাম নাম্বার বললেই সবাই বোঝে। যাই হোক তোমার ফোন নাম্বারটা দাও। . -আচ্ছা। দুইটা আছে। কোনটা দিবো? . -দুইটাই দাও। . -হুম লিখেন। 768963257899 আর xiaomi not3 pro. . -এক্সকিউজ মিইই। কি এগুলা? . -আপনি যা চাইলেন; আমার ফোন নাম্বার! একটা হলো ফোনের IMEI নাম্বার আর আরেকটা মডেল নাম্বার। . -ওহ গড! হেল্প মি। কি বলবো ভাষা হারাই ফেলছি। ওহ হ্যা শুনো, আমি তোমার সিম নাম্বার চাইছি। ফোনের মাঝে যে সিম কার্ডটা আছে না, সেই সিমের নাম্বারটা দেয়া যাবে? . -তো সেটা সোজাসুজি বলতে পারেন না? কথা প্যাঁচাচ্ছেন খালি! . -আল্লাহ! আমি কথা প্যাচাচ্ছি, না? ভালো। এখন দাও তোমার সিমের নাম্বার। . -১২৩৪ . -এটা আবার কি? . -এটাই তো যা চাইলেন। সিমের নাম্বার। পিন নাম্বার। ও হ্যা পাক আর সিরিয়াল নাম্বার মনে নাই। দেখে বলবো? . -ইইইই! শিট ম্যান! তার কোনোই দরকার নেই। মাফ করো আমারে আমি কোনো নাম্বার চাইনি। স্যরি। . -এই যে আপনি রেগে যাচ্ছেন কেন। যা বললেন দিলাম তো। রাগার মতো কি কিছু করেছি? . -না তো কিচ্ছু করোনি তুমি। তুমি খুবই ভালো। বাট প্লিজ আমারে আর মেসেজ দিও না। বাই।📷 . -ধুর বুঝলামই না কি করলাম আমি। আচ্ছা কি আর করা আপনি যখন চাচ্ছেন না...! ওয়েট ওয়েট, আপনি কি আমার কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছেন? . -হ্যা চাচ্ছি, বাট সেটা তোমাকে বুঝাতে অক্ষম। . -আল্লাহ! আপনি কি একটা বার আমারে কন্ট্যাক্ট নাম্বারের কথা বলেছেন? তা না বলে কি সব বলে বেড়াচ্ছে! . -এটা কি আলাদা করে বলা লাগবে। আমি তো কতভাবেই বলেছি। . -ধ্যাত গাধা। এই কথাটা সিধা সিধা বলে দিলেই হয়। তা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? আপনি যে এতো জটিল ক্যান। ডিরেক্ট কন্ট্যাক্ট নাম্বারের কথা বললেই তো হয়। আশ্চর্য! . -ওওহহ আল্লাহ। আমারে উঠাই নাও। আচ্ছা সুন্দরভাবে ডিরেক্টলি বলতেছি কান খুলে শুনো। এক্সকিউজ মি, আমি কি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি। প্লিজ? . -উহু, পারেন না। আমি অপরিচিত কাউকে নাম্বার দেই না। স্যরি!📷

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.