read.cash Log in
@Safwan more from that month

বদরাগী বর৮

#বদরাগী_বর #পার্ট_০৮ এইদিকে, আমি শুয়ে শুয়ে ভাবছি হেলমেট ওয়ালা ছেলেটা আর নিহানের কথা।নিহান দেখতে অনেক টা হিরোর মতোই,ফর্সা, চোখগুলো টানা,চোখের মণি কালো,সিল্কি,এলোমেলো চুল,খোচা খোচা দাড়ি।রক্তের কালারের ঠোট ওওপস যে কোন মেয়েকে পাগল করার মতো।হাইট তো নিশ্চয়ই ৬ ফুট হবেই।এগুলো ভাবছিলাম আর হাসছিলাম।হঠাৎ নিহানের সাথে আজকে সব ঘটনা মনে পড়ে গেলো।মুহূর্তেই মনের মধ্যে রাগ চলে এলো।এমন সময় রাকিব ভাইয়া দরজায় নক করলোঃ ---কি রে মিষ্টিপাখি একা একা এতো কি ভাবছিস না ঘুমিয়ে? ---না ভাইয়া তেমন কিছু না ভেতরে আয়। ---আমার কথায় রাকিব ভাইয়া ভেতরে এসে আমার সামনাসামনি বসলো এবং বললো, ---ঘুমাস নি কেন বরের কথা মনে পড়ছে নাকি? ---ওহ ভাইয়া প্লিজ এই টপিক বাদ দিবি? ---আচ্ছা দিলাম এখন বল তো আজ কি কি করলি? ---কি আর করবো অনলি রেস্টুরেন্টেই গিয়েছিলাম। ---ওহ আচ্ছা। ---আয়াছা তুই না তখন বলেছিলি যে আসতে পারবি না তাহলে সন্ধ্যায়ই কেমনে আসলি? ---হা হা তোকে একটু আপসেট করার জন্য বলেছিলাম। ---তোকে তো আমি...(রেগে) ---কিছুই করতে পারবি না।(হেসে) তখনই রাকিব ভাইয়ার ফোন এ কল আসে। নামটা অবশ্য আমি দেখি নি ফোন আসতেই রাকিব ভাইয়া বললো, ---আচ্ছা রাহু তুই ঘুমা আমি গেলাম কেমন গুড নাইট। ---গুড নাইট। রাকিব ভাইয়া আমার রুমের লাইট নিভিয়ে চলে গেলো।আমিও আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। ---হেই নিহান কেমন আছিস? ---এইতো ভালো তুই কেমন আছিস? ---ভালো এখন তো ভুলেই গেছিস আমাকে? ---বাজে কথা কম বল মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। ---ওয়াট তুই আর বিয়ে লাইক সিরিয়াসলি? ---দেখ রাকিব আমি একদমই মজা করছি না ---হুম তা তো বুঝলাম। এবার তোর বিয়েতে মেয়ে পটাবো দেখিস। ---স্টপ ইট।এনিওয়ে তুই এখন কোথায় আছিস? ---এইতো আজ ঢাকাতে ব্যাক করলাম। ---ওও আচ্ছা তা চল কাল মিট করি? ---আইডিয়া খারাপ না। ---ওকে কাল দেখা হচ্ছে এখন রাখি ঘুম পাচ্ছে।আর কোথায় দেখা করবো তা তো জানিসই। ---হুম তা তো অবশ্যই। ---বাই। বলেই নিহান ঘুমিয়ে পড়লো।পরদিন বিকেলে, আমি আর বৃষ্টি মিলে গল্প করছি।রাকিব ভাইয়া নেই বললো বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছে।মা কাজ করছে আর বাবা অফিসে।এমন সময়ই নিহানের মায়ের কল আসলো।আমি রিসিভ করলাম। ---আসসালামু ওয়ালাইকুম আন্টি। --- ওয়ালাইকুম আসসালাম কেমন আছো রাহা মা? ---জ্বি ভালো আপনি? ---হ্যা আমিও ভালো। শুনো যেটার জন্য তোমায় কল করেছি ---হ্যা বলুন। ---কাল আমার ছোট ছেলে মানে নিহানের ছোট ভাই এর বাইক রাইড আছে। আমরা সবাই সেখানে যাবো ওকে সাপোর্ট দিতে।আমরা চাইছি তুমিও আমাদের সাথে চলো এতে তোমারও ভালো লাগবে আর মেঘও খুশি হবে। কি বলো তুমি? ----আচ্ছা আন্টি যাবো। ---ওকে তাহলে টাইম মতো রেডি হয়ে থেকো তোমাকে এসে নিয়ে যাবো আমরা কেমন? ---আচ্ছা আন্টি। ---আচ্ছা ভালো থেকো কেমন?বাই ---বাই। বলেই কেটে দিলাম।কেটে দেওয়ার পর আবার বৃষ্টির সাথে কথা বলতে লাগলাম এবং হাসিঠাট্টা করতে লাগলাম। পরদিন রাইডে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। একটা মেরিন কালারের থ্রি পিছ পড়েছি সাথে মেচিং এয়াররিং,গলায় ছোট পেনডেন্ট,হাতে আন্টির দেওয়া চুড়ি,চোখে আইলেনার,ঠোটে হালকা মিষ্টি কালার লিপস্টিক,চুল ছেড়ে দিয়েছি।ব্যাস এতেই আমি রেডি।আয়নায় নিজেকে একবার দেখে নিলাম।খারাও লাগছে না।ভেবেই নিহানের জন্য অপেক্ষা করতে লাগলাম। এইদিকে, ---নিহান গাড়ি ঘোরা। ---কেন মা?(অবাক হয়ে) ---রাহা কে বিয়ে যাবো। ---কিহ আর ইউ মেড মা কি বলছো এসব?এই মেয়ে কে কেন নিবে?(অবাক হয়ে) ---আমরা যে কারণে যাচ্ছি ঠিক রাহাও সেই কারণেই যাবে।তুমি ওকে নিবা মানে নিবা।এতো প্রশ্ন কিসের হ্যা?(চোখ রাঙিয়ে) ---ওকে মা যাচ্ছি।(গম্ভীর সুরে) নিহানও আর কিছু না বলে মায়ের আদেশ অনুযায়ী গাড়ি ঘুরিয়ে রাহাদের বাসার দিকে যেতে লাগলো।কিছুক্ষণের মধ্যে রাহাদের বাড়ির সামনে এসে পৌছালো এবং হর্ন বাজালো।হর্নের আওয়াজ শুনেই আমি দৌড়ে নিচে গেলাম এবং বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বাইরে এলাম।এবং দেখলাম নিহান সানগ্লাস লাগিয়ে ড্রাইভিং সিটে বসে আছে এবং আংকেল আন্টি পেছনে। আমি গাড়ির সামবে যেতেই আন্টি বলে উঠলো, ---রাহা মা তুমি সামনের সিটে বসো। ---ওকে আন্টি। বলেই আমি সামনের সিটে বসলাম।নিহানের দিকে ফিরেও তাকালাম না।নিহান ভাবতে লাগলো, ---(এএহ মা বলেছে বলে কিছু না বলেই নির্ললজ্জের মতো বসে পড়লো।স্টুপিড মেয়ে কোথাকার। ভেবেই নিহান আমার দিকে তাকালো এবং হা করে তাকিয়ে রইলো। কিছুক্ষণ পর আন্টি আংকেল বুঝতে পেরে কেশে উঠলো।ওনাদের কাশিতে আমি তাদের দিকে তাকালাম এবং বললাম, --- আপনারা ঠিক আছেন তো? ---হ্যা হ্যা কিন্তু মনে হয় নিহান ঠিক নেই? এই কথা তে নিহান ধ্যান থেকে ফিরে এবং সে আমার থেকে চোখ ফিরে অন্যদিকে তাকিয়ে বলে, ---কেন মা আমার আবার কি হলো? ---না না তেমন কিছু না তুই চল লেট হয়ে যাচ্ছে। নিহান গাড়ি স্টার্ট দিলো।আমি এবার ওনার দিকে তাকালাম।কই সব তো ঠিকি আছে তাহলে আন্টি এই কথা বললো?ওনার দিকে আবার তাকালাম এবং ভালোভাবে তাকিয়ে বুঝলাম ওনার উপর আমি আরেকদফা ক্রাশ খেয়েছি।ব্লেকটি শার্ট, ব্লেক জিন্স,ব্লেক সানগ্লাস , খোচা খোচা দাড়ি,এক হাত দিয়ে ড্রাইভ করছে আরেক হাতে স্টিং ধরে আছে। এই লুক এ ফুল ফিদা। ফিদা হলেও বেশি ক্ষণ ওনার দিকে তাকালাম না। সেদিন এর কথা আমি এখনো ভুলতে পারিনি। এইদিকে, মেঘ রাইড এ যাওয়ার আগে বৃষ্টিদের বাসায় গেলো। তখন বৃষ্টি বাসা থেকে বের হচ্ছিলো। আশেপাশে না তাকিয়েই সোজা রাস্তা পার হতে নিচ্ছিলো। --- আরে মিস সরুন। মেঘের গলা শুনে বৃষ্টি সেদিকে তাকালো এবং দেখলো যে একটা বাইক তার দিকে আসছে। বৃষ্টি ভয়ে সেখানেই দাঁড়িয়ে রইলো চোখ মুখ খিচে, ২কানে ২হাত দিয়ে দিলো এক চিৎকার। মেঘ বাইক ঘুরিয়ে অন্য দিকে নিলো। এতে বৃষ্টি একটুর জন্যই বেচে গেলো। মেঘ হেলমেট খুলে বললো, --- কান্ড জ্ঞান কি নেই নাকি? রাস্তায় কিভাবে চলতে হয় জানোনা...আরেকটু হলে তো উপরে চলে যেতা।(রেগে) --- গেলে গেলাম আপনার কি? আর এইদিকেই বা কেন এসেছেন আপনি?(রেগে) --- এক তো নিজে ভুল করেছো আবার মুখে মুখে তর্ক করো??? --- আচ্ছা সরি এখন আপনি বলেন এইদিকে কি করছেন? ---কি আর করবো এই রাস্তা দিয়েই বন্ধুর বাসায় যাচ্ছিলাম মাঝ পথেই তোমার সাথে দেখা।(ডাহা মিছা কথা) --- ওওও আচ্ছা। --- এনিওয়ে সেদিন তো তোমার নামই জানা হলো না কি নাম তোমার? --- বৃষ্টি আপনার? --- মেঘ। --- ওওও আচ্ছা। --- আচ্ছা আমি এখন যাই কেমন?? আমার বাইক রাইড আছে টাইমলি যেতে হবে বাই। --- বাই এন্ড বেস্ট ওফ লাক।(মুচকি হেসে) মেঘও একটু হাসলো এবং হেলমেট পড়ে সোজা স্টেডিয়াম এ চলে গেলো যেখানে ওর বাইক রাইড হবে সেখানে। . . . . চলবে!!

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.