read.cash Log in
@Safwan

"দূর্বলদের কথা স্মরণ রাখা"

🕌 "দূর্বলদের কথা স্মরণ রাখা" 🕌 """""""""""""""""""""""""""'""""""'""""""""'""""""" 💢বিসমিল্লাহির রহমানির রহিম, 💢 ----------------------------------------- আবু হুরাইরা (রাঃ) হইতে বর্ণিত- রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : "তোমাদের কেউ নামাজে ইমামতি করলে, সে যেন নামাজ সংক্ষেপ করে। কেননা, তাদের মধ্যে দূর্বল, রোগী, বৃদ্ধ ও কর্মব্যস্ত লোক থাকে। অবশ্য যখন তোমাদের কেউ একাকী নামাজ পড়বে, তখন সে ইচ্ছামত তা দীর্ঘ করতে পারে।" [বুখারী, মুসলিম, তিরমিযী থেকে মিশকাত] ~~~ ব্যাখ্যা : নামাজ সংক্ষেপ করার অর্থ (জামাতে) সুন্নত তরীকা অনুযায়ী নামাজ পড়াবেন এবং কিরাআত ও রুকু সিজদা অধিক দীর্ঘ করবে না। অবশ্য সংক্ষেপ করার উদ্দেশ্য এ নয় যে, নামাজের রুকনসমূহ তাড়াহুড়ো করে আদায় করবে, যার ফলে নামাজের গাম্ভীর্য ও শান্ত পরিবেশ (মূল উদ্দেশ্যই) নষ্ট হয়ে যায়। [অনুবাদক]

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.