লা ইলাহা ইল্লাল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। পুরোটা পড়লে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। আমরা সবাই কমবেশি জিকির করি। কিন্তুু জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো " লা- ইলাহা ইল্লালাহু "। এই জিকিরের ফজিলত জানলে আপনার কলিজা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। " লা-ইলাহা ইল্লাল্লাহু " এই বাক্যটি সম্পর্কে পাঁচটি হাদিস দেওয়া হলো। ১) রাসুল মুহাম্মদ সাঃ ইরশাদ করেন - কোন ব্যাক্তি যদি "লা- ইলাহা ইল্লাল্লাহু " বাক্যটি পড়তে থাকে তখন বাক্যটি আকাশ সমূহ ছেদ করে আল্লাহর কাছে পৌছায়। আল্লাহ তখন বলে স্থির হও। তখন বাক্যটি বলে - আমি কিভাবে স্থির হবো, যে আমাকে উচ্চারণ করেছে তাকেতো এখনো মাফ করা হয়নি। তখন আল্লাহ বলবেনঃ আমি তোমাকে এমন লোকের জিহবা দিয়ে উচ্চারণ করিয়েছি উচ্চারণের আগেই তাঁকে মাফ করে দিয়েছি। ( হাদিসে কুদসী) ২) হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাঃ হতে বর্ণিত। রাসুল সাঃ বলেছেনঃ সর্বোত্তম জিকির হলো " লা- ইলাহা ইল্লাল্লাহু " এবং সর্বোত্তম দোয়া হলো " আল-হামদুলিল্লাহ "।( তিরমিজি, ইবনে মাজাহ, নাসই)। ৩) হযরত মুয়াজ রাঃ হতে বর্ণিত, রাসুল সাঃ বলেছেনঃ যে ব্যাক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে " লা-ইলাহা ইল্লাল্লাহু " পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ( মসনদে আহামদ) ৪) হযরত ইতবান বিন মালিক রাঃ হতে বর্ণিত। রাসুল সাঃ বলেছেনঃ যে ব্যাক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য " লা- ইলাহা ইল্লাল্লাহু " বলবে কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্তিত হবে যে, তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। ( বুখারী, মুসলিম, মুসনদে আহমদী) ৫) হযরত আনাস রাঃ হতে বর্ণিত। রাসুল সাঃ বলেছেনঃ কিয়ামতের দিন আল্লাহ তায়ালা বলবেন হে মুহাম্মদ সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যাক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যাক্তি একদিন হলেও ইখলাসের সাথে সাক্ষ্য দিয়েছে যে " আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই ( লা- ইলাহা ইল্লাল্লাহু) এবং সে এর উপর মৃত্যু বরন করেছে। ( মুসনদে আহমদ)। আপনি লেখাটা পড়তে পড়তে " লা- ইলাহা ইল্লাল্লাহু " মোট ৮ বার পড়ে ফেলেছেন। এই লেখাটা লেখার উদ্দেশ্য হলো আমরা সাধারণত দামী জিনিস এর দিকে বেশি ঝুঁকি। তাই " লা- ইলাহা ইল্লাল্লাহু " যে কত দমী আর সম্মানিত বাক্য তাই একটু স্বরন করিয়ে দিলাম। দৈনিক নামাজের শেষে অনতত তিনবার আমরা পড়ার চেষ্টা করি, বেশি পরতে পাড়লে বেশি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
1 comment
ami amon akta earning platform a airokom akta article peye sotti ei khushi...apni aivabe e continue kore jan