King of mafia
কিং_অফ_মাফিয়া লেখক_safwan পর্ব_৩ রাসেল, বস আপনি চিন্তা করবেন না আমি সব দেখতেছি,আর আপনার সিকিউরিটি আরো বাড়িয়ে দিচ্ছি..? একথা বলে রাসেল আবার নিজের কাজে চলে যায়, নাহহহ এবার আমাকেই ব্যবস্থা নিতে হবে, ওই রাজের বংশকেই নিপাত করে দেবো.....? সেদিনের মতো অফিস ছুটি হয়ে যায়,রাতে রাসেল রাতে খেয়েদেয়ে ঘুমিয়ে পরে,সকালে উঠে সোজা বসের বাসায় চলে যায়, বাসার সামনে রাসেল গাড়ি নিয়ে দাড়িয়ে আছে এমন সময় বসের মেয়ে বাসা থেকে বের হয়,রাসেলকে দেখেই তো বসের মেয়ে ফিদা হয়ে যায় রাসেল এমনিতে দেখতে অনেক স্মার্ট,ফর্সা মুখ চুলটা মাঝারি আকারে কাটা তার উপর আবার স্টাইল করে রাখছে,আজকে একটা নীল শার্ট আর সাদা প্যান্ট পরে আসছে..! সত্যি বলতে রাসেলকে অনেক বেশিই সুন্দর লাগছে, যেকোনো মেয়েকে ফিদা করতে এতোটুকুই যঠেষ্ট,তাসফিকে(বসের মেয়ে) দাড়িয়ে থাকতে দেখে রাসেল তাকে গাড়িতে বসতে বললো, রাসেল , ম্যাডাম দাড়িয়ে আছেন কেন..? গাড়িতে উঠুন আপনার কলেজের দেড়ি হয়ে যাচ্ছে, রাসেলের কথায় তাসফি চমকে উঠে,এতোক্ষন রাসেলকে দেখে তাসফি একটা ঘোরের মধ্যে ছিলো,একবার দেখাতেই রাসেলকে ভালো লেগে যায় তাসফির,তারপর তাসফি গিয়ে গাড়িতে বসে, রাসেল ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে,কিছুক্ষন পর তারা কলেজের সামনে এসে পৌছায়,তাসফি গাড়ি থেকে নেমে কলেজে চলে যায়, রাসেলঃ,তাসফিকে নামিয়ে দিয়ে গাড়ির দিকে যেতে লাগলাম,হঠাৎ কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো আর আমাকে ধরে নিয়ে যেতে লাগলো, রাসেলঃ,কিছু না বুঝে উঠার আগেই এইরকম নিয়ে যেতে লাগলো,এমনভাবে সবাই মিলে ধরছে যে ছুটতেও পারছি না,এই তোমরা কারা আর এমনভাবে কোথায় নিয়ে যাচ্ছো..? ছেলেগুলো, এই একদম চুপ করে থাকবি,নাহলে এখন তোর মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যাবে, রাসেলঃ ভয়ে চুপ করে থাকলাম আর তাদের সাথে যেতে লাগলাম,ছেলেগুলো আমাকে রাজের কাছে নিয়ে গেলো, আর এ শহরে এমন কেউ নাই যে রাজকে চিনে না..! আর আমিও তার ব্যতিক্রম নই, রাজ, আমাকে দেখে এই কুত্তা* বাচ্চা তোর তো দেখছি তোর বসের উপর খুব মায়া,এবার তোর বসকে বাদ দিয়ে তার মেয়ের উপর নজরদারি করতেছিস..? যেখানে আমি তোর বসের মেয়ের দিকে নজর দিয়েছি সেখানে তুই নাক গলাতে গেলি..! তোর তো দেখছি খুব দরদ..? রাসেলঃ আপনারা শুধু শুধু বসের কম্পানির উপর নজর দিয়েছেন কেন..? আপনাদের তো টাকা পয়সার অভাব নাই,আর কম্পানি কে দখলে নেওয়ার জন্য বসের মেয়ের দিকে নজর দিয়েছেন কেন..? রাজ, এবার রেগে গিয়ে ওই ছোটলোকের বাচ্চা তোর সাহস হয় কি করে আমার কথার উপর কথা বলার,আর আমি কি করবো কি না করবো সেটা কি তের কাছ থেকে শিখতে হবে..? এটা বলেই রাজ রাসেলের বুক বরাবর সোজা একটা লাথি মারে আর রাসেল ছুটে গিয়ে কয়েক হাত দুরে গিয়ে পরে, এতো জোড়ে লাথি মারছে যে রাসেলের মনে হচ্ছে এখনি যেন দম বেড়িয়ে যাবে, রাজ, এই তোরা কে আছিস ওই কুত্তা টাকে এমনভাবে মারবি যেন বাচতে না পারে বলে ভিতরে চলে যায়, রাসেলঃ,সাথে সাথে রাজের অনেকগুলা ছেলে এসে আমাকে এলোপাথারি মারতে থাকে, একসময় আর ব্যাথা সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে যায়, রাজের ছেলেরা তখনও মারতে থাকতে,একটু পর তারা খেয়াল করে যে রাসেলের শরীর আর নড়াচড়া করছে না,একজন নাকের কাছে হাত দিয়ে দেখে যে নিশ্বাস ও নিচ্ছে না, তারপর ছেলেগুলো রাসেলকে গাড়ি করে রাস্তায় ফেলে দিয়ে আসে, রাসেলের নিথর দেহ রাস্তায় পরে আছে কিন্তু কেউ সাহায্যে জন্য এগিয়ে আসছে না,সেই পথ দিয়েই রাসেলের এক বন্ধু যাচ্ছিলো, রাসেলকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়,তারপর ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়, ওদিকে বিজয় সাহেব এদিক ওদিক পাইচারি করছে,কারন রাসেলের কলেজ থেকে আসতে এতো দেরি হওয়ার কথা নয়,আবার কোনো বিপদ হলো না তো..? বস, তখন এই রাসেলের নাম্বারে ফোন করে,রাসেলের ফোনটা তখন তাহসিন (রাসেল এর বন্ধু) এর কাছে ছিলো,ফোনের স্ক্রীনে বসের নাম ভেসে ওঠে,তাহসিন তখন ফোন রিসিভ করতেই, বস, রাসেল তুমি কোথায়..? সেই কখন বেড়িয়েছো এখোনো আসলে না, তাহসিন, প্রথম থেকে শেষ পর্যন্ত বলে..! রাসেলের অবস্তা অনেক খারাপ আর ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তারপর বিজয় সাহেব ঠিকানা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেড়িয়ে পরে,কিছুক্ষন পর হাসপাতালে এসে পৌছায়,বিজয় সাহেব রাসেলের চিকিৎসার সব রকমের ব্যবস্থা করেন, এভাবেই ৩ দিন কেটে যায় হাসপাতালে, ৪ দিনের মাথায় রাসেলের জ্ঞান ফিরে আসে..! রাসেলঃ, আমার জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখি বস আর তাসফি আমার পাশে বসে আছে,আমি চারিাদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলাম যে কোথায় আছি, বস মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে, বস, তুমি এখন হাসপাতালে আছো,কোনো সমস্যা নাই এখন তুমি সম্পূর্ণ নিরাপদ, রাসেলঃ,আমাকে এখানে কে নিয়ে আসলো..? বস,তোমার এক বন্ধুই তোমাকে এখানে নিয়ে এসেছে,তার সাথে আরো কয়েকজন আছে..! তারা দরজার সামনে দাড়িয়ে আছে, রাসেলঃ,আমি দরজার সামনে তাকাতেই যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না..? দেখলাম মাফিয়ার একজন অনেক বড় লিডার সিফাত ভাই দরজার সামনে দাড়িয়ে কার সাথে জানি গল্প করতেছে, আর পুরো হাসপাতাল মাফিয়ার ছেলেপেলে দিয়ে ভরা...! চলবে.... ভুলত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
No comments yet