read.cash Log in
@Safwan

Hati

✍🏻একটা বিষয় লক্ষ্য করলাম অনেকেই হাতির হত্যাকান্ড, বলিউড তারকার আত্মহত্যা, হিরামনির ধর্ষণ নিয়ে তর্ক ও সমালোচনার ঝড় তুলেছেন। অনেকেই দেখছি তর্ক বিতর্ক শুরু করে দিয়েছেন যেমন: অনেকের প্রশ্ন, একটা হাতি পশু নিয়ে মানুষের এত মাথা ব্যাথা, একটা বলিউড তারকাকে নিয়ে এত মাথা ব্যাথা, হিরা মনি কে নিয়ে কেন প্রতিবাদ নয়, অন্য দেশ নিয়ে মাথাব্যথা। এবার মূল কথায় আসি, আচ্ছা আমরা তর্ক বিতর্ক না করে কিছু জানার চেষ্টা করি না কেনো? মানুষ যেটা পোস্ট করুক না কেন তাকে তার আবেগটা প্রকাশ করতে দিন কিন্তু আবেগে আঘাত করবেন না, ওর আবেগ প্রকাশ করার অধিকার ওর আছে। আমাদের মানুষের প্রধান সমস্যা হচ্ছে আমরা যে কোন কিছুতে পজেটিভ ভাবনাটা আগে আসে না: ১._একটা বাচ্চা পৃথিবী দেখার আগেই তাকে পটকাবাজি দিয়ে মেরে ফেলা হয়েছে মায়ের গর্ভে, হ্যাঁ সেটা পশু হোক, কিন্তু আমরা এটাও ভাবতে পারি যেখানে মানুষ একটা পশুকে এত নির্মম ভাবে হত্যা করতে পারে, তাহলে মানুষ তো দূরের কথা একটা পশুকেও ছাড়লো না। তাহলে মানুষ মারতে তার হাত কিভাবে কাঁপতে পারে। ২._একটা তারকা আত্মহত্যা করেছে, আত্মহত্যা নাকি খুন সেটা এখনো জানিনা যাই হোক আমরা সেটাকে নিয়ে তর্ক না করে আমরা তো মানুষকে একটা সাজেশন দিতেও পারি, ডিপ্রেশনে থাকলে ওর পাশে থাকুন ওর মনের কথাটা জানার চেষ্টা করুন কিন্তু ডিপ্রেশনে থেকে কোন বড় ডিসিশন নেওয়া ভুল। আত্মহত্যা মহাপাপ এগুলো আমরা সবাই জানি তাহলে তর্কে কেন যাচ্ছেন, ও পোস্ট করছে সেটা ওর ব্যক্তিগত আবেগের ব্যাপার। ৩._হ্যাঁ আমরা অবশ্যই হিরামনি ধর্ষণের বিচার চাই, শুধু হিরামনি কেন এর আগেও অনেকের ধর্ষণের বিচার হয়নি, একটা পোস্ট করি দুইদিন পর ভুলে যাই তাহলে কোন মুখে আপনারা তর্ক করেন? কারো আবেগে কষ্ট দিয়েন না। ওর আবেগটা ওকে প্রকাশ করতে দিন যদি আপনার খারাপ লাগে তাহলে ইগনোর করবেন, না হয় ওকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। আর আবেগটা যে কোন কিছু নিয়ে হতে পারে, যেমন- খেলার সময় ব্রাজিল-আর্জেন্টিনা, খেলাধুলা, খেলোয়ার, তারকা, আরো অনেক কিছু নিয়ে আবেগ প্রকাশ করি, সেটা এই দেশ হোক আর অন্য দেশ হোক সবাই তো আছিই একটা পৃথিবীতে। অনেকের বাবা ভাই চাচা অন্য দেশে থেকে টাকা রোজগার করে অনেকের পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছেন। তাহলে আমরা নিজের দেশ অন্যের দেশ নিয়ে তর্ক করছি কেন। আমার মেইন বিষয় হচ্ছে আবেগ আর তর্ক,, ও কি পোস্ট করলো না করলো এটা ওর ব্যক্তিগত আবেগের ব্যাপার যদি খারাপ লাগে সুন্দর ভাবে বুঝিয়ে বলুন বুঝিয়ে দিতে না পারলে ইগনোর করুন, খামোখা তর্ক করে নিজেকে মহাজ্ঞানী নয়, উল্টো নিজেকে ছোট করছেন।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.