best friend
#Best_ফ্রেন্ড ❤ ( সত্য ঘটনার অবলম্বনে) একদিন দুপুরে খাটে শুয়ে শুয়ে মোবাইলে গেইম খেলছিল নীল।হঠাৎ তার imo তে একটি অপরিচিত নাম্বার যুক্ত হয়।নীল খেলা বন্ধ করে বেশ কয়েকবার মোবাইলের নাম্বারটি দেখলো।কিন্তু চিনতে পারছে না দেখে সেই নাম্বারে মেসেজ দিলো- নীল - Excuse me!!ke apni? মেসেজ দেয়ার সাথে সাথেই রিপ্লাই দিল - অপরিচিত ব্যক্তি- আপনি কে? নীল - হঠাৎ এড হলেন তাই জিজ্ঞেস করলাম, ভেবেছিলাম পরিচিত কেউ , তাই মেসেজ দেয়া।সরি। অপরিচিত ব্যক্তি- নাম কি আপনার? নীল - নীল। আরাফাত নীল।আপনার? অপরিচিত ব্যক্তি - নদী।তাসনিম নদী।বাসা কোথায়? নীল - কুমিল্লা। আপনার? নদী - নরসিংদী। ঐ দিনের মতো সেখানেই কথা শেষ।এর কিছুদিন পর আবার টুকটাক কথা হয়।এভাবেই imo তে ওদের কথা চলতে থাকে। টুকটাক কথা থেকে ওদের কথার পরিমান ও দিনদিন বাড়তে থাকে।হঠাৎ একদিন নদী নীলের কাছে নীলে ছবি দেখতে চাইলে নীল ও ছবি দেয়। তার বেশ কিছুদিন পর নীল নদীকে ফোনে কথা বলার জন্য বললে প্রথমবার নদী বারন করে দেয়।দ্বিতীয় বার আবার ফোনে কথা বলার জন্য বললে নদীও রাজি হয়ে যায়।এর পর থেকেই মেসেজ এর পাশাপাশি ফোনেও কথা বলা শুরু হয় তাদের। সময়, সুযোগে পেলেই ফোনে কথা বলা হতো।নদী বেশ কেয়ার করতো নীলের। একদিন মেসেজ দিতে দেড়ি হলে বা মেসেজ না দিলে রেগে যেত নদী।আর নীল ও বেশ সুন্দরভাবেই রাগ ভাঙাতো।এভাবেই চলছিলো তাদের নাম হীন সম্পর্ক।হঠাৎ একদিন কথার মধ্যে নদীই নীলকে জিজ্ঞেস করলো- নদী - আচ্ছা শোনো না। নীল - হুম বলো না। নদী - তুমি যে আমার সাথে কথা বলো,কি ভেবে কথা বলো? নীল - কেন?ভালো ফ্রেন্ড। নদী - না আমি শুধু ভালো ফ্রেন্ড না। আজকে থেকে আমরা #Best_ফ্রেন্ড। সবসময় বেস্টফ্রেন্ড হয়েই থাকবো। কখনো যেন আমাদের মধ্যে ঝগড়া না হয়,কখনোই যেন দূরত্ব না হয়। আমাদের সম্পর্কটা যেন সবসময় থাকে। ঠিক আাছে? নীল - হুম ঠিক আছে।কিন্তু দুইজনে মিলেই সম্পর্কটাকে রাখতে হবে। নদী - হুম আমিও রাখবো।তুমি সবার থেকে আলাদা একজন আনার জীবনে।তুমি আমার #Best_ফ্রেন্ড। ভার্চুয়াল জগতে এভাবেই ওদের বন্ধুত্ব চলতে থাকে। imo থেকে কথা বলতে বলতে ওরা ফেইসবুকে স্থানান্তর হয়েছে।নদীকে একটা ফেইসবুক আইডি খুলে দিয়েছে।তখন আর imo তে কথা হয়না ওদের। ফেইসবুকেই কথা হতো ওদের। এই ভার্চুয়ালিটির মধ্যে ওদের বন্ধুত্ব টা বেশ সুন্দর ভাবেই চলছিল। দুজনেই দুজনের বেশ কেয়ার করতো।বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তে শেয়ার,কেয়ার সবই বেশ ভালোভাবেই চলছিল। এভাবেই কেটে গেল দুবছর তিন মাস, বেশ ভালো ভাবেই ওদের বন্ধুত্ব চলছে। হঠাৎ একদিন নীল খেয়াল করলো নদী এখন আর ঠিক মতো অনলাইনে আসে না। এমনি একদিন নীল খেয়াল করে দেখলো নদী ঐ দিন সারাদিন অনলাইনে আসেনি।নীল ভাবলো হয়তো ব্যস্ত।নিজেকে নানান কিছু বুঝিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করলেও কোথাও যেন একটা কিন্তু রয়েই যায়।কারন যে মেয়ে সবসময় অনলাইনে থাকতো সে আজকে সারাদিন অনলাইনেই আসেনি। এভাবেই একদিন,দুইদিন, তিনদিন করে কেটে যায় পুরো তেইশদিন।এই তেইশদিনে নীলের কাছে নদীর কোনো খবর নেই।কোথায় আছে,কেমন আছে, কিছুই জানে না সে।বেশ চিন্তা হচ্ছে নদীর জন্য, তার পাশাপাশি ভীষণ মিস করছে সে নদীকে। প্রায় তেইশ দিন পর নদী অনলাইনে আসে।তবে আগের নদী আর এখনের নদীর মধ্যে অনেক পার্থক্য।নদীকে অনলাইনে দেখেই নীল খুশি হয়ে যায়।সাথে সাথেই ওকে টেক্সট দেয় - নীল - হেই।এতোদিন কোথায় ছিলে? নদী - শ্বশুরবাড়ি। ওর কথাটা নীলের বিশ্বাস হয়নি। ভেবেছিল মজা করেছ। তবে নদী এতো দিন পর কথা বলার পরেও নদীর কথার ধরন দেখে নীলের বেশ খারাপ লাগে।তাই নীল ও আর কোনো টেক্সট দেয়নি। ভেবেছিল নদী টেক্সট দিবে, কিন্তু নদীও দেয়নি।নীল এর পরেও মাঝেমধ্যে নদীকে মেসেজ দিলেও নদীর কথা বলার আগ্রহ না দেখে নীল মেসেজ দেয়া বন্ধ করে দেয়। নীল সবসময় নদীকে ভার্চুয়াল জগতে ফোলো করতো কখন অনলাইন হয়, কখন অফলাইন হয়, সবকিছু। আর আশায় থাকতো নদী ওকে টেক্সট করবে কিন্তু না নদী ওকে কোনো টেক্সটই দিতো না। তাই রাগ করে একদিন নীল তার মোবাইল থেকে imo ডিলিট করে দেয়।কারন imoতে নীল আর নদীর সব সুন্দর মুহূর্ত গুলোছিল।যা দেখলে নীলের কষ্ট বেড়ে যেত। এভাবেই দেখতে দেখতে তিনমাস কেটে গেল, কারো কোনো কথা নেই। তবে দুইজনেই অনলাইন। এভাবে দুই পাশের নীরবতার মধ্যে তাদের বন্ধুত্বটাও যেন ফিকে হয়ে যাচ্ছে দিন দিন।তিন মাস পর নীলই আবার নদীকে মেসেজ দিলো। তেমন কোনো কথা তাদের মধ্যে হয়নি।তবে হাই,হ্যালো বলার পরই নদী বলছে- নদী - আমার হাসবেন্ড এসেছে, পরে কথা বলবো। এই পর আর হয়নি। প্রায় ১মাস ১০ দিন হয়ে গিয়েছে নদীর কোনো খবর নেই।সে আর টেক্সট দেয়নি নীলকে।প্রতিদিনই নদী অনলাইনে থাকে। এমনকি প্রতি রাতেও তার নামের পাশের সবুজ জ্বলতে থাকে।তবে কোনো কথা নেই কারো মধ্যে। নীল ভাবতে থাকে,এমনটা কেন হলো?এমনটাতো হওয়ার কথা ছিলো না। আমরাতো #Best_ফ্রেন্ড ছিলাম। কখনো আমাদের সম্পর্কে দূরত্ব তৈরি হবে না বলেছিলাম। তাহলে কেন এতো দুরত্ব আমাদের মধ্যে। আজ আমরা এতোটাই দূরে যে আমরা আমাদের সামান্য খবরও কেউ জানি না। নীল এভাবেই প্রতিদিন তার #Best_ফ্রেন্ড নদীকে মিস করে। আর নদী?? নদীর খবরতো আমরা কেউই জানি না। কি হয়েছে? কেন হয়েছে?কেন এই দুরত্ব কিছুই না। হয়তো নদীও মিস করে তার #Best_ফ্রেন্ড কে। শুধু বলতে পারে না.. নদী আর নীল দু'জনেই হয়তো মিস করে তাদের সুন্দর মূহুর্ত গুলো, তাদের সুন্দর বন্ধুত্বটা, তবে কারোই কিছু বলা হয়ে উঠে না। দু'জনই ভেবে নেয় এক জনকে ছেড়ে অন্যজন বেশ ভালোই আাছে ঠিক কবিতার লাইনটির মতো - "নদীর এপাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস" "ওপাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস " বাস্তব কথাটা হলো তারা দুজনেই সত্যি ভালো থাকবে জীবনের অন্য সম্পর্ক গুলোর ভীরে।দুজনের মনে দু'জনের জন্য যে স্থান তৈরি হয়েছে তাও হয়তো একদিন পূর্ণ হয়ে যাবে। আর,এই দু'জন রয়ে যাবে কেবল তাদের স্মৃতিতে। সমাপ্ত 🍀 🍂🍂 এভাবেই ভার্চুয়াল জগতে অনেক সুন্দর এবং গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে, যা হৃদয় ছুঁয়ে যায়।গল্পেটির মতো আরো এমন অনেক নীল আর নদী আছে এই ভার্চুয়াল জগতে।কিন্তু বস্তবতার টানাপোড়েন কিছু সম্পর্কের মাঝ পথেই সমাপ্তি ঘটে আবার কিছু সম্পর্ক তার সঠিক পরিনাম পায়। তবে মাঝপথে সমাপ্ত সম্পর্কটির সমাপ্তির আসল কারন দুইপক্ষের কেউই জানে না।তবে সমাপ্তির কষ্টটা দু'পক্ষই বয়ে বেড়ায় তাদের একে অপরের অজান্তে। 🍂🍂
No comments yet