read.cash Log in
@Safwan more from that month

বাড়িওয়ালীর মেয়েটি

বাড়িওয়ালার মেয়েটি - বাড়িওয়ালীর মেয়েটি ইফতারী কিনে বাসায় আসছিলাম । সবে মাত্র তিন তালায় উঠেছি দেখি বাড়িয়ালার মেয়ে দরজা ঠেলে বের হচ্ছে । আমি প্রথমে ভাবলাম মেয়েটার দিকে তাকাবো না । আসলেই আমি এই মেয়েটার দিকে সাধারনত তাকাই না । যখনই আসতে যেতে দেখা হয় আমি মাথা নিচ করে চলে যাই । কখনও চোখাচোখি হয় না । কিন্তু আজ আমি সিড়ির হাফ ভাগে এসে দাড়িয়ে পড়লাম । কি মনে হল আমি মেয়েটার দিকে চোখ তুলে চাইলাম । ... ইস ! কি টলটলে চোখ মেয়েটার ! আমার বুকের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল । এই মেয়েটার চোখ এতো সুন্দর কেন ? আমি আমার চোখটা সরিয়ে নিতে চাইলাম কিন্তু পারলাম না কেন জানি । আর অবাক হবার বিষয় মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে । একই ভাবে ! আচ্ছা আমি যা ভাবছি মেয়েটাও কি এমনটা ভাবছে ? নাহ ! আমার চোখ মেয়েটার মত এতো সুন্দর না ! তাহলে মেয়েটা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন ? আমি জানি না তবে এভাবে তাকিয়ে থাকাটা মোটেও ঠিক হচ্ছে না । না জানি মেয়েটা কি ভাবছে আমার সম্পর্কে ? আর দাড়ানো ঠিক হবে না ! আমি আমার মাথা নিচ করে উঠে চলে এলাম । কিন্তু কেন জানি মেয়েটার চোখের চাওনী আমি কিছুতেই ভুলতে পারছি না । কেন ? এতোদিন এই বাড়িতে আছি মেয়েটার সাথে কতবার দেখা হয়েছে প্রত্যেকবারই আমি মাথা নিচ করে চলে আসতাম । কোন দিন চোখাচোখি হয়নি । আজ প্রথম হল । কেন হল ? না হলেই ভাল হত । ঝামেলা হত না । -আপনি প্রতিদিন ছাদে আসেন ? ইফতারির শেষ প্রতিদিনই আমি ছাদে আসি । এই সময়টা কেন জানি খুব শান্তি শান্তি লাগে । আর ছাদের ফুরফুরে বাতাসটাও ভাল লাগে । কিন্তু আজ বিকেলের মেয়েটার সাথে চোখাচোখির হবার পর কেন জানি মনের ভিতর শান্তি লাগছে না । ঠিক এই সময় মেয়েটার কন্ঠস্বর শুনতে পেলাম । মেয়েটা কে দেখে একটু চমকালাম । অন্য দিন তো মেয়েটা আসে না ছাদে । আজকে কেন আসলো ? মেয়েটা আবার বলল -আপনি প্রতিদিন আসেন ছাদে ? -এই তো ! আমার কথা হারিয়ে গেল । কি বলব ঠিক বুঝতে পারলাম না । মেয়েটি বলল -আমি আপনার অস্বস্থির কারন হচ্ছি না তো ? -না না এমন কোন ব্যাপার না । মেয়েটি হাসলো । যদিও সন্ধ্যা তবুও দিনের আলো একেবারে মিলিয়ে যায় নি । আবছা আলোয় মেয়েটির হাসি যেন ... কিসের সাথে যে তুলনা করি .. ঠিক বুঝতে পারলাম না । মেয়েটি বলল -আপনাকে একটা কথা জিজ্ঞেস করি ? অনেকদিন ভেবেছি ! করবো? - করুন ! -আপনি কি কোন কারনে অপছন্দ করেন ? কি বলে এই মেয়ে!! এই মেয়ে কে কিভাবে অপছন্দ করবো? -নাহ ! অপছন্দ কেন করবো বলুন ? -না আমার মনে হয়েছে কেন জানি ! আপনার সাথে যতবারই দেখা হয়েছে ততবারই আপনি কেমন জানি আমাকে এভোয়েড করে চলে গেছেন । কেমন যেন এড়িয়ে গেছেন ইচ্ছা করেই । কথা টা খানিকটা সত্যিই । আমি আসলেই এমনটা করেছি ! কেন করেছি আমি জানি না ! -তাহলে আপনি আমাকে দেখলে ওভাবে চলে কেন যেতেন ?? আমি বলছি না যে আমার সাথে আপনি কথা বলেন নি, এটা হতেই পারে ! কিন্তু আপনার আচরন টা যেন কেমন ছিল !! -আসলে......... মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে ।আমি তাকাতে পারছি না ! -আসলে আমি ঠিক জানি না কেন করতাম ! আমি ভাবতাম হয়তো আপনি পছন্দ করবেন না । মেয়েটি আবার হেসে উঠল । বলল -আমি পছন্দ করবো না ? এমনটা কেন মনে হল আপনার ? -আমি জানি না ! মেয়েটি হাসতেই থাকলো ! কি প্রানচঞ্চল হাসি !!

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.