read.cash Log in
@Sadi12 more from that month

বর্তমান বাংলাদেশ

-------মতলব কী আপনার? তখন মাওলানা ইয়াহিয়া মাহমুদরা কোথায় ছিল? সময়ের ব্যবধানে মুখোশ উন্মোচিত হচ্ছে। যখন বয়োবৃদ্ধ আল্লামা শফি (রহ) কে ব্যবহার করে একজন মাজলুম আলেমকে জুলুমের উপর জুলুম করা হয়েছিল, তখন ইয়াহিয়া মাহমুদ আপনি কোথায় ছিল? যখন দালাল বিরুধী অসংখ্য ছাত্রকে নানাভাবে জুলুম, হয়রানী, বহিষ্কার করা হয়েছিল তখন ইয়াহিয়া মাহমুদ আপনি কোথায় ছিলেন? যখন শাহবাগী নাস্তিকদের বিরুদ্ধে আল্লামা আহমদ শফী রাহ. ও আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ হক্কানি উলামায়ে কেরামগণ হেফাজতে ইসলামের ব্যানারে আন্দোলনের ডাক দিয়েছিলেন, তখন আপনি ফরিদউদ্দিন মাসুদের সাথে শাহবাগীদেরকে সমর্থন দিয়েছিলেন। এখন আল্লামা আহমদ শফি রাহ. এর জন্য আপনার এত মায়াকান্না কেন? #মতলব কী আপনার ? আজকে এত মায়া কান্না কেন? কান্নাটা যদি সেসময় করতেন আজকে এ পরিস্থিতি হত না। বারবার রং বদল করে আপনি নিজেই নিজের কথায় ষড়যন্ত্রকারী। আপনি কি দালালদের এবং বেফাকের দুর্নীতিকারীদের এজেন্ডা বাস্তবায়ন করে কওমি অঙ্গনকে ধ্বংস করতে চান? আপনি কেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলন মানতে নারাজ? আপনি সারাটি জীবন হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করে আসছেন। নাস্তিক্যবাদ বিরোধী আন্দোলনে আপনি ছিলেন শাহবাগীদের দালাল৷ দাওয়াত ও তাবলীগ ইস্যুতে আপনি সন্ত্রাসী এতায়াতীদের দালাল। আপনি ইয়াহিয়া মাহমুদ ৯৭ সালে শিখা চিরন্তনকে জায়েজ ফতোয়া দিয়েছিলেন। জাতি তা ভালো করেই জানে। আমরাও ভুলিনি। সর্বশেষ সারা বিশ্বের মুসলিম উম্মাহ যখন আল্লামা আহমদ শফী রাহ. এর ইন্তেকালে গভীর শোকাহত ও মর্মাহত, ঠিক তখনই আপনি শুরু করলেন ঘৃণ্য এক খেলা। আল্লামা আহমদ শফী রাহ. এর লাশ নিয়ে রাজনীতি করে নিজের স্বার্থসিদ্ধি করতে মরিয়া হয়ে ওঠেছেন। আপনার এহেন কর্মকাণ্ডে জাতি আপনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। ইনশা-আল্লাহ .... Usama Muhammad

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.