read.cash Log in
@Rakibul287476

কবিতাঃ ব্যাকুলতা লেখাঃ রাকিবুল হাসান মোল্লা ধরো তুমি আর আমি, এক বৃষ্টিস্নাত রাতে; দুজনে, পাশাপাশি তোমার কাঁধে মাথা রেখেছি। হটাৎ বিকট শব্দে বিজলি চমকালো! আমি ভয়ে তোমার বুকে শক্ত করে মুখ লুকিয়েছি। তুমি আরো শক্ত করে জড়িয়ে ধ রবে কি? ধরো তুমি আর আমি, এক পূর্ণিমা রাতে; দুজনে, পাশাপাশি সমুদ্র তীরে, তোমার হাতে হাত রেখে হাটছি। হটাৎ এক ঢেউ এসে যদি আমাকে ভাসিয়ে নিতে চায়! তুমি আরো শক্ত ক রে হাতটা ধরে রাখবে কি? ধরো তুমি আর আমি, এক জঙ্গলের মধ্যে; দুজনে, বহুদূর পথ হাটতে হাটতে হারিয়ে গেছি! হটাৎ সন্ধ্যা নেমে এলো। আমি ভয়ে তোমার বুকে মাথা রেখে চোখ বুজেছি। তুমি আরো শক্ত করে তোমার বুকে আগলে রাখবে কি? ধরো তুমি আর আমি, কোনো একদিন; দুজনে, মেঠো পথ ধরে হেটে চলেছি। হটাৎ আকাশ জুড়ে বৃষ্টি নেমে এলো! তুমি আমার সাথে সারাটা পথ আমার সাথে ভিজবে কি? ধরো তুমি আর আমি, এক সাথে ; দুজনে, জীবনের অনেকটা পথ হেটে চলে গেছি! হটাৎ যদি কেউ এসে, আমাকে তোমার থেকে আলাদা করতে চায়! তুমি আমাকে জয় করতে পারবে কি? ধরো তুমি আর আমি, কোনো একদিন; দুজনে, জীবনের পথে হাটতে হাটতে হটাৎ যদি হারিয়ে যায়! তুমি আমার পথ চেয়ে প্রতীক্ষায় থাকবে কি? না হয় ধরো শুধু আমি, যদি কখনো শোনো, কোনো এক ছোঁয়াচে মরণ ব্যাধিতে আমাকে পেয়ে বসেছে! তখনও কি আমাকে জড়িয়ে ধরে বলবে কি; আমি তোমাকে অনেক ভালবাসি?

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.