read.cash Log in
@Rakibul287476

মাঝির সংসার

মাঝির সংসার ________________ ও মাঝি ভাই কই যাও- কে ডাকছো বাহে, শাকের আঁটি মাথায় নিয়ে- কে আমারে ডাহে? আমায় নিয়ে যাবে নাকি- তোমার ভাঙ্গা না'য় পাতলা মাথায় মাঝি এ'বার- এ'পারেতে চায়। ও মাঝি ভাই বলতো দেখি- তোমার ক'খান পোনা দু'খান মেয়ে এ'খান ছেলে- সে তো আমার সোনা। দুষ্ট বেশি মুষ্টি ও তার শক্ত ও কম না- এই বয়সে বইঠা ধরে- কামায় ক'য়েক আনা। ও মাঝি ভাই বলছোটা কি- বিদ্যান কি বানাবা না? কি যে বলেন বাহে- ক্ষিদের জ্বালায় সোনার পেটে কোলা'ব্যাঙে ডাহে। মেয়ে আমার বড় হইছে তেরো বছর পার, মেলা টাকা পণ দেওয়া তো আমার কাছে ভার। ও মাঝি ভাই বয়স অল্প বিয়ে দিবে কেন? কি যে বলেন বাহে- গরীব বলে সব বয়সে আড় চোঁখে যে চাহে। মেয়ে তোমার বড় হইছে- বিয়ে দাও না কেন গ্রামের ছেলেরা নষ্ট হচ্ছে- তুমি কি তা জানো? নীচু আমি ছোট আমি- কাজের বেলা ও তাই, সুখের ছোঁয়া এই ভুবনে কে'বা নাহি চায়। কষ্টে মাঝি কেঁদে ফেলে শান্ত নদীর জল- বইঠা খানিক পরতে থাকে ছলাৎ ছলাৎ ছল। বৌ টা আমার রুগ্ন খুবই টিবি ধরা পরে, মাঝে মাঝে মুখ দিয়ে তার- রক্ত খানিক ঝরে। ডাক্তার মশা'ই বড়'ই কসা'ই- টাকা নিয়ে আসো; নও তো তোমার বউকে মাঝি- ওঝা দিয়ে ঝাড়। মা মারা যায় ছোট কালে বা-জান করে বিয়ে- জীবন যুদ্ধে নামছি বাহে দুঃখ-কষ্ট নিয়ে। দুঃখ-কষ্টে বোনটা বাহে ও পারে দেয় পারি, ভাইটা আমার ছোট ছিল- বুঝতো না সব ভারি। একদিন এক কুকুর বাহে- কামড় মারে পা'য় সেই থেকে যে ভাইটা আমার- ঘেউ ঘেউ করে যায়। জীবন প্রদীপ তাঁর যে বাহে- নিভছে তারাতাড়ি। সেই শোকেতে বুকটা আমার- আজ ও থাকে ভারি। বেঁচে আছি সুখে আছি আমার সংসার নিয়ে- অনেক কাল তো পার করেছি- ভাঙ্গা নৌকা দিয়ে। লেখক খানিক স্তব্ধ হয়ে আকাশ পানে চায়- কখন জানি জল এসে যায়; জোড়া চোঁখের কোনায়। ও মাঝি ভাই কষ্ট অতি জীবন যুদ্ধে হা'য়, ধন্য আমি পার হয়েছি তোমার ভাঙ্গা না'য়। লেখক: রাকিবুল হাসান 🌿

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.