বিরহেরই গাইছি গান
বিরহেরই গাইছি গান ব্ল্যাক আন্ড হোয়াইট ইমোশান। আমরা নাকি বিবেকবান কিংবা মোরা শিক্ষিত প্রাণ। একদিকেতে অভিমান অন্যদিকে প্রাকটিস্ড সঙ্। জীবন জুড়েই চলছে নাটক নাট্যরসের রঙ্গশালা । কেউ বা হেথা ছিঁড়ছে যে ফুল কেউ বা বসে গাঁথছে মালা। পূর্ণ যে আজ দর্শকাসন চলছে যেন দূরদর্শন সেথায় ও যে নাট্যশালা তফাৎ শুধু জীবন্ত আর ছবির বেলা। অনুভব ।
No comments yet