আদালতে নাও রাকিবুল হাসান মওলবীদের পাইলে কিছু, ফালাও করে গাও, তোমরা কী রে সাধু সবাই হিংসা পোষে যাও! মওলবী যে মানব জাতে, দোষ ও ত্রুটি থাকবে সাথে; বিচার আছে শাস্তি পাবে, আদালতে নাও৷ স্লোগান মারো 'মানব সবাই, ধর্মে বিভেদ নাই' তোমরা আবার পৃথক করে দ্বন্দ্ব বাঁধাও ভাই! সুযোগ বুঝে বাজাও বাঁশি, শোনে আমার পায় তো হাসি; তোমরা দারুণ রূপ বদলে, জেনেই দূরে যাই৷
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet