কবিতা
কবিতা : স্বপ্ন কন্যা এক শরতের বিকেলে দেখেছিলাম তাকে আমার রাতের স্বপ্ন কন্যা দিনের আলোতে। যেমন একেঁছি তাকে মনের ক্যানভাসে, সে ছিলো তেমনই চোখের সামনে। লাল সাদা শাড়িতে লাগছিলো পরী সে এমন অপরুপা এ চোখ দেখে নিই আগে। কানেতে কানের দুল হাতে বাহারি চুড়ি আলতা রাঙানো পায়ে নুপুরে সেজেছে ভারি। কপালের লাল টিপে বিকেলের সূর্যটা কাজল আঁকা ওই চোখে গোধূলির বেলাটা। কালো কেশেতে তার সন্ধ্যাটা লুকানো মুখটা চন্দ্রিমা তার হাসিতে জোছনা মাখানো। রংধনু আজ তাই ভেবে নাহি পায় আকাশ ছেড়ে কি তবে মাটিতে লুটাই। আমি যে তার প্রেমে পড়েছি এ মন হয়েছে চুরি। ইচ্ছেরা আজ তাই মুখ ফুটে কথা কয় বসি না একটু কাছে তার আশেপাশে কথা নাইবা হলো মুখে হারাই তার চোখে বিনা অনুমতিতে । আজ না হয় দিনটা দেরী করে শেষ হোক আমার স্বপ্ন কন্যা, কিছুটা সময় শুধু আমারই হোক। লেখা : রাকিবুল হাসান
1 comment
❤❤