ভালোবাসা
আসলেই কি ভালোবাসার মানুষটিকে ভুলে থাকা যায় নাকি ভুলে থাকার বান করে আড়াল করা হয়! আমি কখনোই তোমার প্রেমিকা হতে চাইব না শুধু সুযোগ হলে তোমার জন্য সহজ হতে চাইব। আমি অন্যদের মতো এত আহ্লাদ ভাব দেখাব না বলব না তোমাকে ছাড়া বাঁচব না, না দেখে থাকতে পারব না, কাছে না পেলে পাগল হব, কথা বলতে না পারলে কষ্ট পাব। বরং আমি বেঁচে থেকে প্রার্থনা চাইব, না দেখেও যত্ন করে মনে রাখব, সুস্থ মস্তিষ্কে দূর থেকে ভালোবাসব, কিছু বলতে না পারলে অনুভবে রাখব। যদি কখনো বুঝে যাও আমাকে তোমার প্রয়োজন দুঃখগুলো তাড়ানোর জন্য একজন সঙ্গী হতে চাইব আর যখন সঙ্গী হয়ে পাশে থাকার সুযোগ পাব হতাশা আর ক্লান্তি দূর করে সুখ ছুঁয়ে দিয়ে সুন্দর দেখতে চাইব তখন থেকে আজীবনের জন্য তোমার জন্য বাঁচব আর মরে গিয়ে ও তোমাকেই ফিরে চাইব।
No comments yet