read.cash Log in
@Rakibbec03 more from that month

মুরগির সবুজ কাবাব

**মুরগির সবুজ কাবাব**

**উপকরণ :** মুরগির বুকের মাংস ২ টি কিউব করে কাটা ধনে পাতা ২ আটি পুদিনা পাতা ১/২ আটি আদা বাটা ১/২ চা চামচ রসুন বাটা ১/২ চা চামচ টকদই পেঁয়াজ ১টি বড় কাঁচামরিচ ৪ টি লবণ স্বাদমত গোলমরিচ সামান্য পরিমাণ হলুদ ১/২ চা চামচ গরম মশলা গুড়া ১/২ চা চামচ লেবুর রস ১ টি মাঝারি লেবু জয়ফল জয়িত্রি ১/৪ চা চামচ তেল ১ চা চামচ

**প্রণালী :** প্রথমে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর কিউব করে কাটা মুরগির মাংসে টক দই সহ সব উপকরণ ভালো করে মিশিয়ে ম্যারিনেট করার জন্য সারারাত অথবা অন্তত ৮-১০ ঘন্টা ফ্রিজে রেখে দেই। এরপর ফ্রিজ থেকে বের করে কাঠিতে লাগিয়ে ওভেন এ পাঁচ মিনিট গ্রিল করি অথবা হাল্কা তেল এ তাওয়াতে ভাজতে হবে। নান, পরোটার সাথে পরিবেশন করুন মুরগির সবুজ কাবাব। **ধন্যবাদ সবাইকে পড়ার জন্য 💕**

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.