read.cash Log in
@Rakibbec03 more from that month

বাড়িতে তৈরি করুন কাঁচাকলার চিপস..

**অল্প সময়ে বাড়িতেই সুস্বাদু ও স্বাস্থ্যকর কাঁচাকলার চিপস তৈরি করার রেসিপি জেনে নিন।**

কাঁচকলার চিপস তৈরির পদ্ধতি উপকরণ : কাঁচকলা = ২/৩ টি লবণ = স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো = ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়ো = ১/২ চা চামচ বেসন = ১/২ কাপ কর্ন ফ্লাওয়ার = ২ চা চামচ জিরা গুঁড়ো = ১/২ চা চামচ গোল মরিচের গুঁড়ো = সামান্য তেল = পরিমাণ মতো প্রস্তুত প্রণালী : প্রথমে কাঁচকলাগুলো পাতলা পাতলা টুকরোই গোল করে কেটে নিন। কাটার সাথে সাথে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখুন। এভাবে মাখিয়ে না রাখলে খুব দ্রুতই স্লাইসগুলো কালো হয়ে যাবে। এবার একটি পাত্রে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও কর্ন ফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন। সামান্য একটু পানি দিয়ে বেসন গুলিয়ে নিন এবং এটি ঐ মশলার মিশ্রণে ঢেলে দিন। সামান্য লবণ দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিন। তারপর গোল গোল করে কেটে রাখা কাঁচাকলাগুলো এই মিশ্রণে দিয়ে দিন এবং ভালো করে লেপ দিয়ে নিন। অন্যদিকে তেল গরম করতে দিন। অনেকে তেলে না ভেজে ওভেনে বেক করে নেন। ওভেন না থাকলে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিতে পারেন। গরম তেলে একে একে কাঁচাকলার চিপস গুলো দিয়ে দিন এবং বাদামী রং না আসা পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে চিপসগুলোকে কিচেন টিস্যুতে তুলে রাখুন যাতে অতিরিক্ত তেল শুকিয়ে যায়। এবার উপর থেকে সামান্য গোল মরিচের গুঁড়ো ছিটিয়ে নিন।

ব্যস কাঁচাকলার চিপস তৈরি হয়ে গেলো। খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার চিপস রেসিপি। বিকেলের নাস্তা বা আড্ডা দেওয়ার সময় বা বাচ্চাদের নাস্তার মধ্যে এই রেসিপি রাখতে পারেন। ছোট বড় সকলেই কিন্তু বেশ মজা করে খাবে! তাহলে হাতের কাছে উপকরণ গুলো থাকলে খুব সহজেই বানিয়ে নিন কাঁচকলার চিপস। ধন্যবাদ সবাইকে।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.