read.cash Log in
R@Rahisw more from that month

সকাল- Morning

প্রতিটা সকাল অনেক সুন্দর হয়। যখন কোন কিছু মনমতো হয়না তখন সকাল টাকেও মলিন মনে হয়। কিন্তু সুন্দর সকাল গুলো এভাবে নষ্ট করে কি লাভ টাই বা হবে। প্রতিটা দিন যে সমান যাবে তা তো না, তাহলে কেন দিনশেষে এত অভিযোগ করতে হবে! আমাদের চাওয়া পাওয়ার কোন শেষ নেই। অন্যের সাথে নিজের তুলনা করতে অনেক স্বাচ্ছন্দ বোধ করি কিন্ত তার শর্ট কামিংস গুলো আবার ইগ্নোর করি। কোথায় গিয়ে আমাদের এই যাত্রা শেষ হবে কেও জানিনা। এটা এক অন্তহীন যাত্রা যেখানে আমাদের শুভাকাঙ্ক্ষী আর প্ররোচনাদাতার অভাব হয়না। আমাদের তাকেই ভাল লাগে যারা আমাদের ক্ষতি করতে চাই। ভাল মানুষদের প্রতি এলার্জি এটা নতুন কোন রোগ নয়। এটার নির্মুল আমাদেরই করতে হবে। অন্য কেও এসে করে দিয়ে যাবেনা। মানুষ শুধু তামাসা দেখতেই ভালবাসে। কজন মানুষ তামাসা থামাতে আসে। সব কিছু বুঝেও না বুঝার ভান করে থাকা আমাদের পুরোনো অভ্যাস। এই অভ্যাস আমাদের নিজেদের সৃষ্টি। যেটা আমরা উপভোগ করি প্রতিনিয়ত। মানুষের ক্ষতি উপভোগ করে নিজের দুঃখ বিলাসে ব্যস্ত হয়ে যায়। আর নিজের দুঃখে অন্যের গুষ্ঠি উদ্ধার করে তৃপ্তি নিই। সবার ভালো চাওয়ার মধ্যেও যে মজা থাকতে পারে তা আমাদের বুঝা আসেনা। পজিটিভ থিনকিং কতটা প্রশান্তি বয়ে আনতে পারে তা আমাদের কল্পনার বাইরে। এত সব উজাড় করেও যখন রাতের আঁধারে সব অর্থহীন মনে হয় তখন আসলেই পরের দিনটি দেখার ইচ্ছে চলে যায়। আমাদের মাথার উপরে ছায়াটা যখন সরে যায় তখন কঠিন বাস্তবতা টাকে আরো বেশি কঠিন মনে হয়। তবু একটু প্রশান্তির খুজে আপন মানুষগুলোর দিকেই ছুটে বেড়ায়। সকালটা সবার অনেক সুন্দর হোক। 🖤

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.