read.cash Log in
@RaHat007 more from that month

মোবাইল ফোন!!..

ক্রিং ক্রিং ক্রিং শব্দে বেজে ওঠে আইরিনের মুঠোফোন। ফোনের স্কিনে তাকিয়ে দেখে, আননোন নাম্বার। ফোন রিসিভ করে বলল- ' হ্যালো। ' ওহ হেই মিতু কি - খবর? ' সরি! আমার নাম মিতু নয়। ' কেন এই নাম্বার তো মিতুর-ই। ' সরি ভাই আমার নাম আইরিন। ' বাহ্ বেশ সুন্দর নাম তো। ' থ্যাংকস ভাই। ' মিতু আপনার বোন নাকি? ' কতবার বলব! আমি মিতু নামের কাউকে চিনি না। এই নাম্বার আমার-ই। বেশ বিরক্ত হয়ে আইরিন ফোনের লাইন কেটে দেয়। ওপাশ থেকে শুভ নাম্বার চেক করে দেখে তিন এর জাগায় ০ বসিয়েছে। আবার ফোন করল। আইরিন ফোন রিসিভ করে বলল- ' আবার কেন ফোন করেছেন? ' আসলে সরি বলার জন্য। ' কীসের জন্য সরি? ' ৩ এর জগায় ০ টাইপ করে ফেলেছি। সেজন্য আপনার কাছে ফোন চলে গেছে। ' ওহ আচ্ছা! নাম কী আপনার? ' ইয়ে মানে আমার নাম? ' হ্যাঁ আপনার নাম। ' আমার নাম শুভ। ' বেশ সুন্দর নাম। করেন কী? ' এই যে কথা বলছি আপনার সঙ্গে। ' না মানে আমি বলতে চাচ্ছি পেশা কী? ' ওহ আচ্ছা! জব করি। প্রাইভেট কোম্পানিতে। ' ভালো! আপনার কণ্ঠটা বেশ সুন্দর। একটা গান শুনান তো। ' আমি গান জানিনা। ' তো কী জানেন? ' কবিতা জানি। বলব কবিতা। ' হ্যাঁ বলুন। . এই যে গভীর রাতে দু'জন কথা বলছি, কথা বলা থেকে বন্ধুত্ব হবে; বন্ধুত্ব থেকে প্রেম সৃষ্টি হবে। . ' ওয়েট এই কবিতার লেখক কে? ' কে আবার আমি। ' আপনি কবিতা লিখতে জানেন। ' হ্যাঁ। বেশ কবিতা লিখতে জানি। ' ভালো! আমি কবিতা পছন্দ করি। প্রতিদিন আমাকে কবিতা শুনবেন গভীর রাতে। ' আচ্ছ ঠিক আছে। ' থ্যাংক ইউ। অতঃপর একদিন শুভকে প্রপোজ করে আইরিন। গল্প: রং নাম্বার || কাজী ফরহাদ

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.